somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নাঈম জাহাঙ্গীর নয়ন
আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com 'স্বপ্ননীড়'।।

জাগবে প্রভাত সূর্য (আবৃতিসহ)

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ক্লান্ত পৃথিবী যখন গভীর ঘুমে নীরব-স্তব্ধ,
ঝিঁঝিঁপোকা'রা চারিদিক গেয়ে যায় গান;
মনে হয় যেন সুনসান নিঝুম রাত্রির সাথে
কতো সহস্র বছরের বন্ধুত্ব আমার-
কতনা মায়ার বাঁধনে জড়ানো এ'জীবন!
পাশাপাশি নিঃসঙ্গ রাত্রি আর আমি
নির্ঘুম কাটিয়ে দিলাম কত'রাত- কতকাল!
পথেঘাটে প্রান্তরে শূন্যময় নিকষ অঁধারের
বুক চিরে দেয়া রাতজাগা জোনাকি যখন
ধীরেধীরে ক্লান্ত-তখনো সরব ঘুমহীন নয়ন
একাকীত্বে বেদনাহত রাতের কান্নার শব্দ
শুনে ঘরের চালে- গাছের পাতায় পাতায়।
কতটা কষ্টের অঘাতে চোখে অশ্রু গড়ায়,
ব্যথা করে চিনচিন বুকের বাম দিকটায়...
ঘুম মনে হয় বাসিন্দা কোন অচিন দেশের!

অজানা কোন দূরহি কান্নার আওয়াজ
যেন বিষমাখা তীর- বেদনায় ভাঙে পাঁজর,
সে-কান্নার সুরে না জানি কত সহস্র বছর
চাঁপা কষ্টের আর্তনাদ আসে ভেসে! ভাদর
বাদল ভরে নয়ন- বুকে মহাপ্রলয়ের ঝড়
ছিন্নভিন্ন করে যায় কত যত্নে সাজানো স্বপ্ন!
নির্যাতিত দুর্বল মানুষের বুকফাটা চিৎকার
হয়তো কাঁপায় স্রষ্টার আসন-করে দেয় স্তব্ধ!
আজ মানবতা হারা পৃথিবীতে মানুষ অন্তর
পাষণ্ড লোভী একেকটা হিংস্র জানোয়ার-
খাবলে খায় মানব দেহ-চোষে নেয় সব রক্ত।

ভাঙনের শব্দে যেন শ্রবণ-অক্ষম ভালোবাসা
ছেঁড়া বাঁধন আত্মার, চাইলেও যাবেনা বাঁধা-
অর্থহীন ভালোবাসা প্রিয়ার কাছে মূল্যহীন!
মানুষের ভালোবাসা সব স্বার্থে পড়েছে ঢাকা।
অবহেলা নিয়ে চিরকাল বাঁচে গরীব-দুর্বল,
স্বজন হারানো ব্যথা বুঝেছি কতটা কষ্টকর!
কি দুঃসহ আগুনে পুড়ে দিনরাত বুঝবেনা;
পুতুলের মতো ভাঙবেই ধনী- গরীবের অন্তর।

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে
যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে
শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম
হতে পারে মানুষ! পুড়ে না কখনো বিবেকের
ধ্বংসনে এরা,ওদের নাই কোন মানবতা,সম্ভ্রম।
নিঝুম রাত্রির সাথে করি শেয়ার মনের যতো
দুঃখ কষ্ট, কিভাবে গড়বে আত্মার-সেতুবন্ধন
মানুষে মানুষে! ভুলে জাতিভেদ, বৈষম্যহীন
সমাজ পৃথিবী-পারবোনা হয়তো দেখে যেতে!
কিভাবে হবে মানবিকতার বিজয়! অচেতন
মানুষ গুলো কি আর পাবেনাকো কভু চেতন!

যদি জানতে বন্ধু- এ'বুকে কতটা দুঃখ বেদন
জমে আছে, কত অসহ্য যন্ত্রণাময় প্রতি'রাত
করছি পার নির্ঘুম! স্বপ্ন ভাঙনের এই ক্রন্দন
সুর পৌঁছে না তোমার সুখ-শয্যায়, বেমালুম
ভুলে থাকো সব! বৈষম্যের দুঃসহ কষ্ট'রা সব
আমার ভেতর করে চলেছে ক্ষয়, কষ্টের বন্ধু!
এ'যে মহা-বেদনার সিন্ধু হয়ে করছে বসবাস
বুকটার ভেতর! ভালোবাসা হারানোর ব্যথা
কতটা নিষ্ঠুর হতে পারে আমি জানি,জানেনা
কেবল মানুষরূপে মুখোশ জানোয়ার গুলো!
তাইতো যুগে যুগে কত সহস্র রাজন-সাগর
মানবতার গায়ে থুথু ছিটিয়ে নেয় চির-বিদায়!

আমার চোখে ভেসে উঠে শেষ বিদায়ের ক্ষণ,
কষ্টের বাড়ে তীব্রতা, ভুলে যাই প্রিয়ার সে'মুখ!
যদি নাইবা থাকে প্রেম মানুষে, পৃথিবীর সুখ
মানবতার যদি না হয় বিজয়- কষ্টের পূর্বক্ষণ
এ'যে সমগ্র মানবজাতির! ধ্বংস হবে সমাজ,
বিশ্বের বুকে মানবিকতার হবে চূড়ান্ত অবক্ষয়!

কষ্টের ভারে ভারি আকাশের বুকচেরা বরিষণ
ভিজিয়ে চলেছে রাতের আঁধার।বৃক্ষ-তরু'লতা
সব জড়সড়-পথহারা পাখিটির চিত্ত বেদনাময়,
প্রতীক্ষারত চোখ দেখবে আবার নতুন সকাল,
উচ্ছ্বাস-ভালোবাসায় ভরে উঠবে তার পৃথিবী।

বুকের ভেতর জড়ো হওয়া কষ্ট'রা যেন-ভারী
মেঘ হয়ে ঘুরছে আমার দুই চোখের পাতায়,
প্রবল বর্ষণে মুহূর্তে ভাসিয়ে দেবে হৃদয় ভূমি।
তবু আমি আশাহত নই'দেখি স্বপ্ন, মানবতায়
ভরে উঠবে মানুষের অন্তর, প্রেমানন্দে ধরণী
সাজবে'ই,মহাকাশ ফাঁড়ি জাগবে প্রভাত সূর্য



কবিতা : জাগবে প্রভাত সূর্য

(আবৃতি করার কোন অভিজ্ঞতা আমার নাই। তবুও ভাবছি নিজের কিছু কবিতা নিজেই পড়ে রাখবো।)



সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৯
২৬টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত ও সুপ্ত কি আওয়ামী লীগকে লুপ্ত করতে পারবে?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১:৫২



গুপ্ত ও সুপ্ত আওয়ামী লীগকে লুপ্ত করতে না পারলে তারাই আবার ফিরতে পারলে গুপ্ত ও সুপ্তকে লুপ্ত করার কার্যক্রম গ্রহণ করবে। কারণ অতীতে গুপ্ত ও সুপ্তকে লুপ্ত না... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×