স্বজন হারানো কষ্ট...
১৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার প্রহর গুলো সব আজ
বেদনার স্রোতে ভেসে ভেসে বড্ড ক্লান্ত।
আহ! কি যে কষ্ট এই বুকটার ভিতর....!
নয়ন সাগর দুটিতে যেন সুনামির বাঁধভাঙা ঢেউ,
বারবার তীর ছাপিয়ে হৃদয়ের চারণভূমি করছে প্লাবিত।
স্থির দৃষ্টি আকাশের নীল ভেদ করে প্রিয় মুখপানে,
যেন থমকে দাঁড়িয়ে আছে সময়....
দিক্বিদিক ছোটাছুটি করছে অশান্ত এই মন-
স্বজন হারিয়ে আজ গভীর শোকগ্রস্ত।
হায়রে স্বজন হারানো কষ্ট.....!
কোন সুনামি তোকে আর নিতে পারেনা ভাসিয়ে,
তোর ভার যেন বেশি পৃথিবী থেকেউ...!
মৃদু বাতাসে দোলে হৃদয়ে জমে থাকা দুঃখ গুলো।
প্রিয়জন হারানোর ব্যথা-
কেবল, বাতাসের মতো করে গতির পরিবর্তন,
এক জীবনে আর বুঝি হয় না শেষ কখনো....।
বুকের ভিতর জ্বলতে থাকা আগুন-
বাতাসের তালে তালে বাড়ে আবার কমে,
কখনোবা দাবানল হয়ে-
জ্বালিয়ে দিয়ে যায় অবশিষ্ট সুখ টুকুনও...!
মনের এই আগুনজ্বলা হায়...
নিভে না কভু দুই সাগরের জলেও....।। 
ছবি- কৃতজ্ঞতা গুগল
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।
কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮

দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের...
...বাকিটুকু পড়ুন
সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,...
...বাকিটুকু পড়ুন

১//@দেশ প্রেমিক বাঙালীঃতোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....
এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা...
...বাকিটুকু পড়ুন
এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।
নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।
হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের...
...বাকিটুকু পড়ুন