somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নাঈম জাহাঙ্গীর নয়ন
আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com 'স্বপ্ননীড়'।।

আমি দুঃখ ভালোবাসি

২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিটিতে দেখা 'বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার' সম্পর্কীয় বিস্তারিত নিচে সংযুক্ত

আমি কষ্টের দাবদাহে জ্বলতে জ্বলতে অনুভব করি,
কতটা দুঃখবোধ- কতটুকু বেদনা কাঁদায় মানুষকে।
আমি কষ্টের কাছে পরাজিত নই,
বেদনার সাথে সখ্যতায় বিভোর-
কষ্টকে সদাই করে চলেছি জয়।
ফাগুন-শুষ্কতা চৈত্র-দহনে পাতা-শূন্য বৃক্ষের মতই,
নিঃশেষ হয়েও অবিচল নিজ আয়োজনে মনোবল,
দুর্দমেই দেখেছি সফলতা আর দূর্লভ কতো বিজয়।
দুঃখের সখ্যতায় চিনেছি মানুষ, বন্ধু-ভাবিত স্বজন,
মনের এ্যালবামে দুঃখ নয়-আঁকি সুখের প্রতিচ্ছবি;
করি কষ্টের সাথে বন্ধুত্ব, আমি দুঃখ ভালোবাসি।

অসহায়ের পাশে বসি দুব্বা-ঘাসে, আহ!
কতটা কষ্টের ভারে দুর্বল গরীব ক্ষুধাতুর
জীবনের ভার বইতে বইতে হয় ক্লান্ত!
আমি অনুভব করি বিষণ্ণ রাতের শেষ প্রহরে,
অনাহারীর ঘুম-দীর্ঘশ্বাস কতটা বিতৃষ্ণার-
মহাপ্রলয়ের বেগ-তাপ অঙ্গার জলন্ত হৃদয়ের।

তোমাদের সুখ-অভিনয়ে মেতে উঠি না আমি,
জানার তৃপ্ততায় আত্ম-সুখানুভবে মাতি নৃত্যে;
চিত্তে ভাসিয়ে মুগ্ধতার রশ্মি- খুঁজি সুখ ভৃত্যে।
হারানোর ব্যথায় পুড়ি নিভৃতে হয়ে নীরবচারী,
ভাবতেই পারো নির্বোধ-আমি দুঃখ ভালোবাসি।


২১-১০-২০১৭ইং। ছবির সাথে আমার কবিতার কোন সম্পর্ক না থাকলেও যেহেতু লেখাটির সাথে পোষ্ট করেছি আর ছবিটি সম্পর্কে জানা, সেহেতু ছবির শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা সম্পর্কে আমার জানা কিছু তথ্য।



ছবি সম্পর্কে জানতে : একজন বীর মুক্তিযোদ্ধা ভিক্ষা করে জীবন পার করছেন!

চট্রগ্রামের গোল পাহাড় মোড়ে এক বয়োবৃদ্ধ ভিক্ষুককে সংবাদপত্র পড়তে দেখে fb ব্যাক্তিত্ব Muslehuddin Mohammed Badrul ভাই আগ্রহ নিয়ে তাঁর কাছে গিয়ে জানতে পারেন তিনি একজন বীর মুক্তিযোদ্ধা! মানিকগঞ্জের হরিরামপুর, বয়রা গ্রামের আব্দুস সাত্তার নামের এই মুক্তিযোদ্ধা 1968 সালে ঢাকা কলেজ থেকে বিএ পাশ করেছিলেন। 1971সালে মুক্তিযুদ্ধে টাঙ্গাইলের কাদেরিয়া বাহিনীতে থেকে যুদ্ধ করেছেন।বর্তমানে সংসারে তাঁর কেউ নেই।তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘদিন মেডিকেলে ছিলেন।27বছর ধরে চট্টগ্রামে আছেন।রাতে থাকেন দামপাড়া পেট্রোল পাম্পের বারান্দায়।76 বছর বয়সী এই মুক্তিযোদ্ধা কথা বলার সময় অনেক প্রশ্নের জবাব দিয়েছেন শুদ্ধ ইংরেজীতে।

একথা ঠিক যে, স্বাধীনতার এত বছর পরও আমরা সঠিক মুক্তিযোদ্ধার তালিকা প্রনয়ন করতে পারিনি! অনেক ভূয়া মুক্তিযোদ্ধা রাষ্ট্রের সুবিধা নিচ্ছে! অন্যদিকে আসল মুক্তিযোদ্ধাদের কেউ কেউ মুক্তিযোদ্ধার তালিকায় নাম না থাকায় রাষ্ট্রের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এমনকি কেউ কেউ ভিক্ষাও করছেন! একইভাবে বীরাঙ্গানারাও বঞ্চিত হচ্ছেন এবং ভিক্ষাবৃত্তি করে কিংবা কারো গৃহে কাজ করে মানবেতরভাবে জীবন যাপন করছেন।সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ, যথাযথ তদন্ত সাপেক্ষে

এই বৃদ্ধ মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারসহ সুবিধা বঞ্চিত মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক।

কার্টেসী  -Mohammad Nure Alam

 

ফেসবুক পোষ্টটি পেয়ে খুব কষ্ট আর অপরাধী মনে হচ্ছে নিজেকে! যাদের কারণে আমরা স্বাধীনতা পেলাম, তাঁদের প্রতি আমাদের সম্মান কতটুকু! আমাদের রাষ্ট্রের কতটুকু মর্যাদা তাঁদের প্রতি!!

(ছবি সম্পর্কিত তথ্যটি আমি তিনমাস আগে পেয়েছিলাম)
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৫
১৯টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

সাবধান, এই ফলগুলো খাওয়ার আগে সচেতন হোন।

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:২২

আজ কথা বলব একটা ভিন্নধর্মী সচেতনার বিষয় নিয়ে।
আপনারা অনেকেই জানেন, আপেলের বীজ বিষাক্ত, বেশি পরিমাণে খেলে মানুষ মারা যায়। কখনও ভেবেছেন, কেন মারা যায়? ঘটনাটা আসলে কী?

এর মূলে আছে Amygdalin... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

×