তপ্ত যৌবন স্রোতে
০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেদিন সন্ধ্যা না হতেই দেখি
পূবের আকাশ আলোকিত করে
জেগে উঠেছে পূর্ণিমারচাঁদ!
আকাশ জুড়ে যেন চলছিল আলোর মিছিল;
আমি মুগ্ধ চোখেই ছিলাম তাকিয়ে,
ঠিক যেমনটি তোমার মৃদু কম্প
ঠোট জোড়া দেখে স্থির হয় আমার নয়ন পাতা!
মনের ভিতর ভাসছিল তোমারি মুখচ্ছবি।
জানো, তোমাকে সেদিন লাগছিল খুব সুন্দর!
যৌবনরসে পূর্ণ শরীরের প্রতিটি ভাঁজে ভাঁজে
আমি খুঁজে পেয়েছিলাম মুগ্ধতা,
চাঁদমুখের সামান্য হাসিতে পেয়েছি তৃপ্তির স্বাদ।
পারবোনা, বুঝাতে পারবোনা তোমায়-
কতটা আপন মনে হয়, কতটা চাই মিশে যেতে!
তোমার উত্তাল সাগরে দিতে চাই ডুব-সাঁতার;
সাগরতল থেকে চকচকে মুক্ত আনবো কুড়িয়ে,
সে যে আমার ছিল অনেক দিনের সখ...
ঠিক যেদিন তোমাকে দেখেছিলাম প্রথম দুচোখে!
কত রাত করেছি ভোর তোমাকেই ভেবে ভেবে,
অনুভবে কতদিন কতভাবে সাজিয়ে ছিলাম
স্বর্ণকমল অঙ্গ-লতাগুলো নিজের মতো করে!
শুধু জানানো হয়নি কোনদিন কোনভাবে
সেই-সব মধু ঝরা স্বপ্ন-কথা-
এই মনের গভীরে রেখেছি তোমায় মহারাণী!
মাঝেমধ্যে নীরব রাতের মধ্য প্রহরে-
সযত্নে শুয়িয়ে রাখি আমার এই বুকটার উপর;
তুমি পরম আদরে ধরে থাকো জড়িয়ে...।
আমি হারিয়ে যাই....
ডুবে যাই ধীরেধীরে অতল সমুদ্রজলে;
ভেসে ভেসে হই তৃপ্ত-তোমার তপ্ত যৌবন স্রোতে।। ছবি : টুইটার থেকে সংগৃহীত
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল, বিগত অনির্বাচিত সরকারের সকল প্রজেক্ট পর্যালোচনা করা হবে। দেশের স্বার্থবিরোধী হলে তা বাদ দেওয়া হবে। কিন্তু সরকার তো আগের দেখানো...
...বাকিটুকু পড়ুন
বিগত কয়েক বছর ধরেই অনলাইনে কোর্সেরাতে টুকটাক কোর্স করছি, মাঝে মধ্যেই সার্টিফিকেট পাচ্ছি। তবে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স কখনো করা হয় নি। বলে রাখা ভালো কোর্সেরা ফ্রি নয়, এখানে আপনাকে পে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৮

২০২১ সালের ডিসেম্বরে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে প্রয়াত লেখক, গবেষক ও বাম রাজনীতিক বদরুদ্দীন উমরকে দেশের সাম্প্রদায়িকতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ষাটের দশকে যিনি ‘সাম্প্রদায়িকতা’ নামে আস্ত একটা বই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নাজনীন১, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০

মঙ্গল গ্রহের রাণী আএলিটা।

রাশিয়ান বিজ্ঞান কল্পকাহিনীর একটি চরিত্র। ১৯২৪ সালের সাদা কালো ম্যুভিটি বানানো হয়েছে,সায়েন্সফিকশন উপন্যাসটি লিখেছিলেন এলেক্সে নিকোলেভিস টলস্টয়, ১৯২৩।
বাংলাদেশে এক সময়ে বিজ্ঞানের...
...বাকিটুকু পড়ুন
এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে...
...বাকিটুকু পড়ুন