ব্যর্থই রয়ে গেলাম আমি
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সফলতার সঙ্গে সবাই একবাক্যে শুভাকাঙ্ক্ষী,
ব্যর্থতার গল্প কেউ শুনতে চায় না,
মনে করে দুঃখবিলাসী!
কিন্তু! দিন মাস বছর-যুগের পর যুগ শেষে
ব্যর্থই রয়ে গেলাম আমি!!
আমি রাতের জোনাকি হয়ে-
বহুকাল দাঁড়িয়ে ছিলাম তোমার ফেরার পথে,
আঁধার রাতের মিটিমিটি আলোয়-
তোমার চাঁদমুখটি দেখবো বলেই।
তুমি আসোনি সে পথে,
একবারের জন্য সেই পথে হাটলে না আর...!
সাধ আমার হলো না পূরণ,
দেখা হলো না প্রিয় তোমার মুখটি আবার...।
শিশির হয়ে দুব্বা ঘাসে মিশে থেকেছি
প্রতীক্ষায় তোমার ফেরার পথে,
সবকিছু বিসর্জন দিয়েছি,
সব হারিয়ে হয়েছি নিঃস্ব;
ফিরে আসোইনি কভু সেই পথে আর...!
আমার তপ্ত দেহে মিলেনি তোমার স্পর্শ।
সবাই বলে! ভালোবাসা অমূল্য রতন,
ভালোবাসা দেহের সাথে নয়-
তাকে অন্তরে পোষতে হয় করিয়া যতন।
বড্ড কষ্টে কেঁদে উঠে অন্তর-
আজও সেই ভুলটুকু মনে করি যখন!
হিমালয় সম ভারী হয়ে উঠে বুকটা,
দুচোখে যেন জেগে উঠে সিন্ধুতরঙ্গ,
ধূধূ বালুর বুকে হেঁটে চলা তৃষ্ণার্ত পথিক;
চাতক হৃদয় আজও পাইতে প্রেম-সঙ্গ!___
ছবি কৃতজ্ঞতা নয়নের সেলফোনের সাথে নিজ গ্রামের প্রকৃতি
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের...
...বাকিটুকু পড়ুনবাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,...
...বাকিটুকু পড়ুনমাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন