somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নাঈম জাহাঙ্গীর নয়ন
আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com 'স্বপ্ননীড়'।।

আজও ভালোবাসি

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রিয়তমা,
তুমি কি বলতে পারো...?
না-ই'বা যদি পেলাম তোমাকে...!
তবে কেন তুমি আমার এতো চাওয়ার মতো...?
তুমি কখনো জানবে না এ শুভ্র সাদা কাগজে
কালো অক্ষরে সাজানো কথাগুলো-
বুকের গভীরে রাখা কষ্টগুলোর ছিঁটেফোঁটা মাত্র!

যখন কষ্টের দাবানলে হৃদয়টা পুড়তে থাকে,
যখন প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলি,
যখন ক্লান্তিতে ভরে যায় মন অন্তর,
ঠিক তখন খুব ইচ্ছে করে তোমাকে কাছে পেতে;
তোমার কোলে মাথা রেখে
সব কষ্টের কথাগুলো একটা একটা করে বলতে।
আমি যে এখনো তোমাকে নিয়ে স্বপ্ন দেখি....
তোমায় নিয়ে মনের কাগজে লিখি হাজারও গল্প।

বসন্তে তোমার হাত ধরে ঝরা পাতা মাড়িয়ে
হেঁটে হেঁটে অনেক দুরে চলে যাই...
গ্রীষ্মের উদাস দুপুরে-
তোমার ঘুমন্ত মুখখানা দেখি অপলক দৃষ্টিতে;
কপালে পড়ে থাকা এলোমেলো চুলগুলো সরিয়ে।
বর্ষায় ভিজি বৃষ্টিতে....
শরতের পূর্ণিমা রাতে দীঘির স্বচ্ছ পানিতে
চাঁদের ছবি দেখি পাশাপাশি বসে,
হেমন্তে নতুন ধানের গন্ধে হই মাতোয়ারা....
শীতের প্রচন্ড ঠান্ডায়-
তোমার বুকের উত্তাপে উষ্ণতা ফিরে পাই....!
এ সবই আমার মনের পাগলামি, হৃদয়ের স্বপ্ন।

তোমার ভালবাসা...!
শয়নে জাগরণে চিন্তা আর চেতনায়,
যতক্ষণ তুমি থাক আমার হৃদয়ের আঙ্গিনায়-
ততক্ষণ ভুলে যাই সকল কষ্ট....।
যখনি আড়াল হও
তখনই আমি যেন হয়ে যাই কেমন এলোমেলো!
হৃদয়ে বিরহের ঝড় চলে বয়ে,
ভাঙতেই থাকে আমার অবুঝ হৃদয়....!
জানবে না প্রিয়তমা! আজও ভালোবাসি!!
বুঝবেনা কখনওই হৃদয়ে জমে থাকা এই ক্ষত।।


৪ নবেম্বর ২০১৫ইং, ফেসবুক।
ছবি লেপসিয়া থেকে মুঠোফোনে তোলা।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৬
২৪টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছুই ভাল্লাগে না আজ তবু সময় বয়ে যায়

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ৭:০৮


কিছুই ভাল্লাগে না আজ
মানুষের মুখে মানুষেরই রক্তের গন্ধ লেগে আছে
শিশুর কান্না আকাশ ছুঁয়েও
কোনো ক্ষমতার প্রাসাদের জানালা কাঁপে না।

বাংলাদেশ জেগে থাকে
গ্যাসের অপ্রতুলতা, দ্রব্যমূল্যের দীর্ঘশ্বাস,
বেকার যুবকের অনিদ্রা,
আর প্রতিদিনের অগণিত অসমাপ্ত প্রতিশ্রুতির পাশে।
সংবাদপত্র... ...বাকিটুকু পড়ুন

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরি - ১৯৫

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২



আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×