আজও মৃত্যুর স্বাদ পাই
২৮ শে মার্চ, ২০১৮ রাত ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি অনেকবার মরেছি,
পেয়েছি মৃত্যুর স্বাদ বহুবার,
জীবনের বাঁকে বাঁকে
ইচ্ছে সাধের মৃত্যুতে যতোবার কেঁদেছি,
ততবার মৃত্যুর দোয়ারে দাঁড়িয়ে শুধু
একটি কথাই ভেবেছি;
কতনা ব্যাকুল ছিলে তুমি-
বলতে তুমি শুধু আমার!
আমি বিশ্বাসের পৃথিবীপতি হয়ে
সঁপেছি নিজেকে সেই ভালোবাসার কাছে,
অন্তরের অন্তঃস্থলে কতইনা মুগ্ধতা আর
ভালোবাসা হয়ে ছিলে তুমি...!
আজ তুমি নেই
আমার সীমারেখায় ভালোবাসা নেই;
নিষ্ঠুর পৃথিবীর কোথাও নেই
তিল পরিমাণ সুখের সন্ধান।
নিবে গেছে এই জীবনের দীপশিখা,
আমি পাই না কোন দিশা,
অন্ধকারের গহীনে তলিয়ে ভাবছি,
কোথায় আমার ঠিকানা-
কিইবা আছে আর প্রাপ্তির বাকি...?
কেনইবা এই বেঁচে থাকা...?
কেন এত আয়োজন বলো তোমাকে ভাববার...?
জানো,
আজও মৃত্যুর স্বাদ পাই ভাবতে গেলে বারবার...!ছবিটি সম্পর্কে আমি কিছু জানিনা, ফেসবুকে পেয়েছি আজ, লেখাটিও এখনই লিখা। ছবিটি সম্পর্কীয় কোন তথ্য কারো জানা থাকলে জানাকে কৃপণতা করবেন না, কৃতজ্ঞ থাকবো।
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপু তানভীর, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০

কদিন আগে একটা ফোন নিতে হয়েছে। আগের ফোনটা তিন বছরের মত সার্ভিস দিয়েছে। তবে টাচস্ক্রিনে সমস্যা দেখার কারণে সেটা ঠিক মত ব্যবহার করা যাচ্ছিল না। নতুন ফোন বলে সেটা...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন