|| আয়রে সখি ||
১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আয়রে সখি এই নিরালায় বাসবো তোকে ভালো,
আঁধার রাতে বদ্ধ ঘরের তুই-যে চাঁদের আলো।
রঙিন পানি লাগবে না আর তোকে কাছে পেলে,
রূপের নেশায় মাতাল হয়ে প্রেম দেবো আজ ঢেলে।
দিওয়ানা হবো তোর সোহাগি পরশ লাগলে গায়,
আর থাকিস না দূরে ও সখি রাত যে চলে যায়!
মনের যতো চাওয়া পাওয়া করবোরে আজ পূরণ,
ভুল গুলো সব মিলন সুখে ভাববো হচ্ছে শোধন।
এক বালিশে রাখবো মাথা থাকবে না ফাঁক তিল,
স্বর্গীয় সুখ অনুভবে ক্ষণ অন্তরা-য় ঝিলমিল।
কতো দিনের স্বপ্ন আশা জমে আছে এই বুকে,
আদর সোহাগ যত্ন প্রেমে হিসেব যাবে আজ চুকে।
অনেক দিনের স্বপ্ন আমার রাখব ও'বুকে মাথা,
তৃপ্তি সুখের পরশ ছোঁয়ায় ভুলবো সকল ব্যথা।
আকাশ ভরা তারার মেলায় দেখবো ও'চাঁদমুখ,
এক পৃথিবীর স্বপ্ন আশা তোর মাঝেই সব সুখ।
আয়রে সখি দেখনা বুকে জ্বলছে আগুন কেমন,
দুচোখ জুড়ে আষাঢ়ের ঢল চায় না মানতে বারণ।
ও'সখি তোর সোহাগ প্রেমে মনটা দে-আজ ভরে,
আর কতকাল উগ্র যৌবন রাখবো বল-না ধরে।ছবি গুগোল থেকে।
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপু তানভীর, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০

কদিন আগে একটা ফোন নিতে হয়েছে। আগের ফোনটা তিন বছরের মত সার্ভিস দিয়েছে। তবে টাচস্ক্রিনে সমস্যা দেখার কারণে সেটা ঠিক মত ব্যবহার করা যাচ্ছিল না। নতুন ফোন বলে সেটা...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন