|| এলোমেলো ||
২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি আর লিখতে পারিনা বন্ধু
এখন আর হয় না কোন গান,
কবিতার শব্দরা সব এলোমেলো
গানের হয় না তেমন সুর তাল।
সকল গল্পই মলিন লাগে জীবনের গল্পের কাছে
জীবন আমার হারিয়ে গেছে ভুল মানুষের প্রেমে।
নিজেকে কোথাও পাই না খুঁজে
মনে হয় আমি পৃথিবীর জঞ্জাল।
সেদিন গুলো বড্ড পিড়া দেয় বন্ধু
চোখের সামনে ভেসে উঠে প্রায়'ই,
কেউ ছিলনা সেদিন তোমার পাশে
আমি ছিলাম তখনও ছায়ার মতই।
তোমার অন্ধকার বোধাতীত জীবনের একাকীত্ব
ঘুচাইতে চেয়েছি পাশে থাকাটাই ভেবেছি দায়িত্ব।
চারিধারে আজ প্রিয় মানুষ কতশত
ভুলেছ হায় বিরক্তিকর আমার সবই!
হারিয়ে যাওয়া দিনক্ষণ মুহূর্ত বন্ধু
কতদিন লিখতে চেয়েছি কতভাবে,
হয়নি লিখা আজো বেদনার কারণ
কি যাতনায় পুড়ে হৃদয়- কি তাপে।
এলোমেলো, বড্ড এলোমেলো শব্দ- জীবনকথা,
কিছুতেই হয় না সারিবদ্ধ-সুমিষ্ট সবি যেন তিতা।
আলোহীন জীবন আজ নিমপাতা
বড্ড বেরসিক ব্যর্থতা শুধু চারিধারে![ছবিটি গুগোল থেকে নেয়া]
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপু তানভীর, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০

কদিন আগে একটা ফোন নিতে হয়েছে। আগের ফোনটা তিন বছরের মত সার্ভিস দিয়েছে। তবে টাচস্ক্রিনে সমস্যা দেখার কারণে সেটা ঠিক মত ব্যবহার করা যাচ্ছিল না। নতুন ফোন বলে সেটা...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন