ছাই হবে তোর ধর্ম এলেম
৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বুঝে নারে অবোধ মন-
মিছে করে জ্বালাতন বড়ই অবুঝ,
জীবনটা সুখের নয়-
যা দেখি সব অভিনয় স্ব'কেই খোঁজ।
চুল পাকিবে নড়িবে দাঁত-
বোধ হারিয়ে হবে উম্মাদ আসিবে সময়,
হারাবে তোর জীবন যৌবন-
ডুবিস-নারে পেয়ে মৌ-বন বাড়ারে হৃদয়।
মরিলে সব হবে মাটি-
মানব প্রেমে হৃদয় খাঁটি রাখছ'নি খবর,
হিসেব তোমার হবে দিতে-
কি করিলা মানুষ-রূপে জগতের উপর।
জাত বে-জাতের কর বড়াই-
উঁচু নিচুর মিথ্যে লড়াই ছাড়'রে এবার,
দুদিনের এই ধর্মশালা-
খুঁজে নারে ওই বিধাতা তিনি'যে সবার।
সবার খবর রাখেন তিনি-
গড়ছেন যিনি এই ধরণী করছেন ভরণ,
আপন পর তার কাছে নাই-
এক ঠিকানায় যাবো সবাই রাখিও স্মরণ।
কি হবে এই আভিজাত্য-
মরণের স্মরণ কর নিত্য এটাই বাস্তব,
রবে না তোর সঙ্গে কিছু-
যম'যে তোর করছে পিছু রেহাই অসম্ভব।
মানুষ ধর খোঁজ মানুষ-
রঙ দেখিয়া না হই বেহুঁশ মানুষ ভজিয়া,
স্রষ্টার প্রেমে অমরত্ব-
মিছে রে তোর ধনরত্ন মিছে-ই দুনিয়া।
সৃষ্টির মাঝে স্রষ্টা পাবে-
মানুষকে যাও ভালোবেসে ধরিতে স্রষ্টা,
প্রাণে-প্রাণে স্রষ্টার প্রেম-
ছাই হবে তোর ধর্ম-এলেম হলে পথভ্রষ্টা।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন