|| হে স্বাধীনতা ||
০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ স্বাধীনতার এত বছর পরেও মিটলো না সাধ,
দুর্বলে সবলের অত্যাচর-শোষণে ধৈর্যের ভাঙে বাঁধ।
কত স্বপ্ন কত সাধের কাঙ্ক্ষিত কত যুগের এই স্বাধীনতা,
নেতা-নেত্রীর ইচ্ছায় মানুষের কল্যাণে রয়ে গেছে হীনতা।
হে বাঙালি! রয়েছো কাঙ্গাল তব স্বাধীনতার চিরকাল,
জীর্ণশীর্ণ রয়ে যায় গণতন্ত্র মানবিকতা হেথায় কঙ্কাল।
আজও ঘুমায় অগণিত ভাসমান পথের ধারে শুয়ে,
কনকনে শীত ঘন কুয়াশায় সেথা পানি পড়ে চুইয়ে।
আধপেটা খাওয়া পথশিশু আজও ফুটপাতে খুঁজে ঠাঁই,
আভিজাত্যের মোহে দেখে না ধনী পড়ে না চোখে হায়!
পথের কুকুর ধূলোবালি আর মানব সন্তান একসাথে,
কাটায় নিশি দিন ধনবানের ধারে কষ্টের মালা গাঁথে।
জাত-বেজাতের বড়াই কেঁড়ে নিল কতো প্রাণ নির্বিচারে,
কতো সন্ধ্যা'রা সম্ভ্রম হারায় কতো নির্যাতন বারে বারে!
গরীব জগদীশ'রা কন্যা শোকে ঊর্ধ্বে'ই ছাড়ে দীর্ঘশ্বাস,
ক্ষমতার দাপটে আক্কেল আলী'রা কিনে গরীবের শ্বাসপ্রশ্বাস!
হায়রে মানবতা! বন্দী'ই থেকে গেলে তুমি দাসত্বে ক্ষমতার,
এই'কি চাওয়া ত্রিশ লক্ষ প্রাণের বিনিময় পাওয়া বাংলার!
হে স্বাধীনতা!পেরিয়ে গেল কত যুগ তুমি আজও কাঙ্ক্ষিত,
আহত বৈষম্যের কষাঘাতে- অমানবিক সমাজ ক্ষতবিক্ষত। (ছবি ফেসবুক থেকে নেয়া)
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রতীক্ষায় আছি
সাইফুল ইসলাম সাঈফ
সে মোবাইল নম্বর নিয়েছে
কল দিবে বলেছে
প্রতীক্ষায় আছি কখন কল আসবে
অস্থিরতা কাজ করছে প্রতিমুহূর্তে
সে পাশে আসলে দেখব রোজ ভোর
তার প্রশ্নে আমি বিমোহিত!
কারণ ইচ্ছেগুলো আমার প্রত্যাশিত
তাকে দেখে, শুনে শীতল... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অপলক , ১৪ ই জুলাই, ২০২৬ রাত ১১:২০

দেশের কমপক্ষে ৬ টি জেলায় উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা পরীক্ষা বাতিল ও স্থগিতের জন্যে আন্দোলনে নেমেছে। এরা হল লীগ সরকরারের শিক্ষা ব্যবস্থায় বেড়ে ওঠা তরুন তরুনী, যারা পড়ালেখা না...
...বাকিটুকু পড়ুন
পড়াশোনার টেবিল আজকাল অন্যকাজে ব্যবহার হয়, হয়তো ঐখানে বিপ্লবের লাল রং আছে শুধু। লেনিনের রক্ত, গুয়েভারার চুরুট নিয়েও আগ্রহ নেই তাদের, আছে শুধু মহাসড়ক অবরোধ, মিলনকে থাপরাড়োর অদম্য প্রয়াস,... ...বাকিটুকু পড়ুন

ভারত কোন ভাবেই বাংলাদেশ স্বাধীন করার জন্য সৈন্য পাঠায়নি! সৈন্য পাঠিয়েছিল পাকিস্তানকে বিভক্ত করতে ও তৎকালীন পূর্বপাকিস্তানকে লুটপাট করার উদ্দেশ্যে। প্রতিবেশি দূর্বল হলে দাদাগিরি করতে পারবে এটাই ছিল ইন্দ্রিরাগান্ধির ভিষন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২২
মূল্যটা খুব কম দিইনি...
দলের সিদ্ধান্তই চূড়ান্ত- এই বিশ্বাসকে নিজের সিদ্ধান্তের ঊর্ধ্বে রেখেছি সারাজীবন। কতবার ব্যক্তিগত ইচ্ছা, সুযোগ, এমনকি ন্যায্য অভিমানও গিলে ফেলেছি। কতবার চুপ থেকেছি, শুধু এই বিশ্বাসে যে ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন