|| চাতক দুচোখ ||
২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্নিগ্ধ সকালের নির্মল কোমল বায়ু'র বেগ খুব;
দিগন্তের পথে পথে-
নিঃস্বতা আর শূন্যতা ঘেরা-
রাত্রির কান্নার সাক্ষ্য দেয়া দুব্বা ঘাসে-
শিশির বিন্দুর মতই দু’চোখে স্বচ্ছ হৃদয়ের প্রতিচ্ছবি;
গোধূলী রাঙা সন্ধ্যার কূলে রঙধনু'র রঙে হয় রঙিন।
মেঘ'হীন পূর্ণিমা-রাতের আকাশে জ্যোৎস্না ছড়ানো-
ঝলমলে ওই চাঁদমুখ দেখবো বলেই-
কাল থেকে মহা-কালের পথ পেরিয়ে পরিশ্রান্ত,
ক্লান্ত পথিকের মতই তোমার উঠোনে- চাতক দুচোখ;
বড্ড কাঙ্খিত দেখবো তোমার সাথে স্বর্ণালী প্রভাত,
দেখবো সুন্দর আলোকোজ্জ্বল নিষ্পাপ পৃথিবী...।
তপ্ত সীসার মতো করবেনা শ্রবনে আঘাত-
কোনো অত্যাচারিত শোষিতের বুকফাটা আর্তনাদ।
বাতাসে ভেসে আসবেনা আর কোন লাশের গন্ধ,
দেখবো না জাতি-বদ এর কোনো উদ্যোত তরোয়াল।
সন্ত্রাসীদের ছোঁড়া বুলেটের শব্দে-
বিদ্যুতের খুঁটি হতে পালিয়ে যাবে না কাক-পক্ষীগুলো,
মাথার উপর কিচিরমিচির কা কা শব্দে জানিয়ে যাবে-
হয়ে গেছে ঠিক বিষাদিতা কাল রাত্রির শেষ।
দেখবো আম-কাঁঠালের বাগানে কাঠবিড়ালির ছোটাছুটি,
লাঙ্গল কাঁধে গরু নিয়ে চলছে কৃষক মাঠের পথ ধরে।
নামাজ শেষে মসজিদ থেকে বেরিয়ে আসা মুসল্লিদের-
সশ্রদ্ধ সালাম দিয়ে এগিয়ে যাবো দুজন ওই পূবের পথে,
দেখবো ঢেউ খেলে যাওয়া সোনালী ফসলের মাঠ।
ভেসে আসবে কাছে-দূরের বাড়িগুলো থেকে-
সচেতন মা'দের কণ্ঠে সুমিষ্ট শাসনের সুর,
দুষ্টু মিষ্টি ছেলেটিকে দেয়া পড়তে বসার তাগিদ-
'কই'রে ছোটন- উঠ বাবা, হাতমুখ ধুয়ে পড়তে বোস;
উঠ বাবা- জলদি উঠ,
তোকে যে বাবা অনেক বড় হতে হবে,
ভালো করে পড়তে হবে তোকে, মনে রাখিস-
লেখাপড়া করে উজ্জ্বল করতে হবে দেশের মুখ'।ছবিটি গুগল সার্চ করে পাওয়া, কৃতজ্ঞতা বাংলার রূপ-প্রকৃতি
২৮-০১-২০১৯'ইং, শেরপুর।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪

ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ
দশম বর্ষপূর্তি পোস্টসামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা,
বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?
যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন