গত একমাস কিছুই লিখিনি। কয়েকবার এসে ঘুরে গেলেও দুয়েকটার বেশি মন্তব্য করিনি। ই্চ্ছেই হয়নি। কারণ, একটি মাস আমি কলম ও খাতা স্পর্শ করিনি। করিনি কারণ, মাথায় একটিও শব্দ আসেনি(এরকম গত কয়েকটি মাস ধরে চলছে)। প্রথমে জোর চেষ্টা চালিয়ে গেলেও শেষে হাল ছেড়ে দিয়েছিলাম। আসুক শব্দগুলো যখন তাদরে ইচ্ছে হয়। অবশেষে যারা এসেছিল তাদেরও ঠিক মত আটকাতে পারিনি...........
একটি কবিতার জন্য
নির্ঘুম গেল অগুণতি রাত
দেখা হলো কতগুলো ভোর, সূর্যের সাথে
একটি কবিতার জন্য
রোলটানা পৃষ্ঠাগুলো একাকার হলো
হিজিবিজি একরাশ সংখ্যা প্রতীকে
কালি ও কলমের কথা কাটা গেল
বেশ কিছুদিন নিরন্ন হল কবিতার হাত।
একটি কবিতার জন্য
দৃষ্টিতে ফালাফালা হল সব
জ্ঞাণী গুণী প্রবন্ধ রচনা, গল্পের ভাঁপ
বাষ্পিত কান্নার ভারে গিঁট ঠেলে এলো
কতদিন বিরতি দিল কবিতার ঘর।
একটি কবিতার জন্য
পায়ে চলা পথ দীর্ঘতর হল
চোখগুলো জমাট হল পুরোনো লাভায়
মায়াবী করুণ সুরে প্রার্থনা হল
ছুটি নিয়ে গেল খরা বিস্তৃত মাঠ।
শুধু একটি কবিতার জন্য
আমি নিজেকে খোঁজে হয়রান হলাম
গ্রীষ্মের কোন এক রোদজ্বলা বৃষ্টিতে।
কবিতাটি আমার প্রিয় ব্লগারদের হৃদয় ছুঁয়ে যাক। যাদেরকে আটকে রেখেছি আমার লিঙ্কস-এ।
ছবিঃ সংগ্রহ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

