somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নতুন ভার্সন নিয়ে সামুর টেকনিকেল এবং ডিজাইন টিমের নিকট কিছু পরামর্শ

০২ রা জুলাই, ২০১২ রাত ২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিজ্ঞ ব্লগারগন আমার সাথে একমত হলে আওয়াজ দিন।

সামুর নতুন ভার্সন নিয়ে ব্লগারা কিছু অভিযোগ করছেন। আমি মনে করি মাত্র একদিন হল যেহেতু সামুর টেকনিকেল টিম ঠিক করে ফেলবে নিশ্চই। আবার অনেকে নতুন ভার্সনে অনেক কিছু খুজে পাচ্ছেন না। আশা করি একটু খুজেঁ চেষ্টা করে দেখলে ঠিক পেয়ে যাবেন। তাছাড়া অভ্যস্তও একটি ব্যাপার আছে।

তবে একজন ক্ষুদ্র ডিজাইনার হিসাবে কিছু ব্যাপারে সামুর শ্রদ্ধেয় টেকনিকেল ও ডিজাইন টিমের নিকট পরামর্শ দিতে চাই।

আপনাদের প্রতি এবং আপনাদের কাজের প্রতি সম্পূর্ন শ্রদ্ধা রেখেই বলছি-

১। মন্তব্য প্রদান এবং মন্তব্য রিপলাইয়ের ব্যাকগ্রাউন্ড কালার কখনোই কন্ট্রাস্ট বা লাইট কালার হওয়া উচিত নয় এবং ষ্টিকি পোষ্টির ব্যাকগ্রাউন্ড কালারও কন্ট্রাস্ট করা হয়েছে। বিশেষ করে লাইট গ্রিন কালারটি অনেক বেশী চোখে প্রতিফলিত হয়। যেহেতু ব্লগারা রাত দিন অনেক লম্বা সময় ধরে ব্লগিং করে সে ক্ষেত্রে এ ধরনের কালারের রশ্মি চোখের জন্য আরাম দায়ক নয় বা খুব বেশীক্ষন সহনশীল নয়। এটি চোখের জন্যও ক্ষতিকর এবং অল্প সময়ে চোখে ক্লান্তি চলে আসবে।

আমি যতটুকু বুঝি, সাইট রি-ডিজাইন এক ধরনের মার্কেটিং পলেসি। যদিও সুযোগ সুবিধা বৃদ্ধিও এর একটি কারন। তবে এ ধরনের সুবিধা দিতে গিয়ে বা রি-ডিজাইন করার পর কিছু জনপ্রিয় সাইট তাদের জনপ্রিয়তাও হারিয়েছে যেমন- এসনিপস ডট কম। এর প্রধান কারন হচ্ছে একটি সুবিধা দিতে গিয়ে অন্য সুবিধার প্রক্রিয়া গুলিকে ইউজারদের কাছে কঠিন করে ফেলা। যেহেতু একটি সাইট ইউজারদের জন্যই তৈরী করা হয় সেহেতু ফ্রেন্ডলী ইউজার সিস্টেম হওয়া উচিত। লক্ষ করে দেখবেন জনপ্রিয় বিভিন্ন জনপ্রিয় সোসাল সাইট কিংবা জনপ্রিয় ব্লগ বা যে ধরনের সাইট গুলোতে ইউজার অনেক দীর্ঘ সময় ধরে থাকে সে সকল সাইটের ডিজাই সিম্পল এবং ইউজার ফ্রেন্ডলী করা হয় এবং কালার বেশি ব্যাবহার করা হয়না অর্থৎ রঙ্গ চঙ্গা করা হয়না।

অন্য কিছু পরিবর্তন করা হোক না হোক অন্তত উল্লেখিত কালার দুটির বিষয়টি গুরুত্ব দেয়া উচিত হবে।


২। নির্বাচিত পোষ্ট' এ বিভাগটির জন্য সামুকে অনেক ধন্যবাদ। এতে করে ভাল মানের লেখকরা তাদের লেখার মূল্যায়ন পাবে এবং অন্য ব্লগারাও এ বিভাগে তাদের লেখা দেখার জন্য ভাল পোষ্ট লিখতে উৎসাহ পাবে। এর দ্বারা সুস্থ ধারায় ব্লগিং এ স্থুল প্রতিযোগীতা বৃদ্ধি পাবে যাহা একটি ইতিবাচক দিক হবে। নির্বাচিত পোষ্টের স্ক্রলিং সিস্টেমটিও অনেক ভাল লেগেছে। তাছাড়া নতুন ভার্সনে আরো অনেক ভাল দিকও আছে সে জন্য অসংখ্য ধন্যবাদ।

৩। ব্লগের মধ্য কলাম অর্থৎ যে খানে পোষ্টের কলাম এই কলামটির জায়গা সম্ভবত কিছুটা কমানো হয়েছে। যেহেতু মধ্যখানের কলামটি সবচেয়ে বেশী গুরুত্বপূর্ন তাই দুই পাশের কলাম আরেকটু কমিয়ে মধ্য কলামটি অন্তত হাফ ইঞ্চি বারানো হোক।

৪। উপরে 'গ্রুপ ব্লগ' এবং 'হোম' এ দুটি আইকন আরেকটু মেচিউর হওয়া উচিত। আইকন দুটি বাচ্চাদের জন্য মনে হচ্ছে।

৫। আরো কিছু ইমোটিকন যোগ করা হোক। যেমন- হাসতে হাসতে গড়াগড়ি খাওয়া, হাসতে হাসতে উল্টিয়ে পরা, মাথায় হাতুরী দিয়ে অঘাত করা, মাথায় বাশঁ দিয়ে অঘাত করা, কান দিয়ে ধোয়া বেরোনো, মাথা চক্কর দেয়া, চুল ছিঁরে ফেলা ইত্যাদী। সম্ভব হলে ইমোটিকন গুলোকে জীবন্ত রূপ দেয়া অর্থাৎ যেন নড়া চড়া করে। তাতে ব্লগারা তাদের অনুভুতিগুলো আরো ভাল ভাবে প্রকাশ করতে পারবে এবং ব্লগিং আরো প্রানবন্ত হবে।

৬। পোষ্টে 'ভাল লাগা' জানানোর জন্য যদি অপশন থাকে 'ভাল লাগেনি' এ অপশনটি কেন থাকবেনা। ভাল লাগেনি এ অপশটি থাকলে বাজে লেখা অনেক কমে যাবে। যা সুস্থ ধারার ব্লগিংয়ে ইতিবাচক প্রবাব ফেলবে। তাই পূর্বের মাইনাচ অপশনটি 'ভাল লাগেনি'তে পরিবর্তন করে যোগ করা হোক।

৭। লেখকের মন্তব্য এবং অন্য ব্লগারদের মন্তব্যকে আলাদা বুঝাতে এখানে চারটি অপশন এক সাথে ব্যাবহার করা হয়েছে!। দুটি বক্সে ভিন্ন কালার অর্থৎ পারপাল এবং লাইট গ্রিন ব্যাবহার, একটি বক্স থেকে অন্যটির দূরত্ব অনেক বেশী, লেখকের মন্তব্য অর্থাৎ মন্তব্য রিপলাইয়ের বক্সটি রাইট এলাইন এবং দুটি বক্সের মধ্যে ছোট বড় করে আলাদা করা। অন্তত দুটি বক্সের দূরত্ব আরো কমিয়ে আনা উচিত অথবা কোন দূরত্বই থাকা উচিত নয়। যেহেতু পার্থক্য বুঝানোর জন্য আরো তিনটি অপশন ব্যাবহার করা হয়েছে। তাছারা দুটি বক্সের মধ্যে দূরত্ব কমলে ব্লগারা আরো সচ্ছন্দ বোধ করবে বলেই মনে করি।


তবে এটাও ঠিক যে, আমার উল্লেখিত বিষয় গুলি পরিবর্তন করার পরও হয়ত কোন ব্লগার অভিযোগ করবে, তাই বলে পরিবর্তন করবনা এ ধরনের ধারনা নিয়ে ঘো ধরে থাকাও উচিতনা।

বিষয় গুলিকে গুরুত্বের সাথে ভেবে দেখার জন্য বিশেষ অনুরুধ করছি।

ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১২ দুপুর ১২:৪৩
৫৬টি মন্তব্য ৪৮টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৮



সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

×