somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিচ্চি-পাচ্চা পোস্ট B-)B-)

০৮ ই অক্টোবর, ২০১০ রাত ১১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




প্রায় দুই মাস রাতে না ঘুমিয়ে দিনে ঘুমানোর কারণে আম্মার মেজাজ চরম এবং আম্মার ঝাড়ি খেয়ে আমার মাথা গরম হয়ে ভোঁ ভোঁ শব্দ করছিলো, যে কোন মুহূর্তে মাথা হ্যাং হয়ে যেতে পারে তাই রিফ্রেশ করার জন্য f5 টিপলাম। মানে আপুর বাসায় গেলাম, আমার ভাগ্নে-ভাগ্নীদের সাথে সময় কাটাতে।
পিচ্চিদের আমি খুবই পছন্দ করি, পিচ্চিরাও সম্পূর্ণ অকারণে আমাকে পছন্দ করে। পিচ্চিদের সাথে সময় কাটানোর সবচেয়ে বড় সুবিধা হলো এদের বুঝ দেয়া সহজ, একটা বকা দেয়ার একটু পরে ডাকে আদর করে দিলেই বকার কথা ভুলে যায়।
এখনকার পিচ্চিগুলো এত্ত পাকনা পাকনা কথা বলে! আমার সাড়ে তিন বছর বয়সী এক ভাতিজি (কাজিনের মেয়ে) ভাঙা পেন্সিল দেখিয়ে বলে, "পেন্সিলের ব্যাটারী শেষ"।:|
আমার ভাগ্নে ( সাড়ে ৪ বছর) ওইদিন মুখ দিয়ে ঝক্‌ঝক্‌ শব্দ করে ট্রেন চালাচ্ছে। আমরা থামতে বললেও থামছেনা দেখে আমরা আর কিছুই বলিনা। আর আমরা আর থামতে বলছিনা দেখেই হয়তো সে একসময় ট্রেন চালানো থামিয়ে দিলো। আমরা বললাম, "কি ব্যপার ট্রেন চালানো শেষ?" সাথে সাথেই তার উত্তর,"ট্রেনের চার্জ শেষ"।:|
আরেকদিন সে আমাকে এসে বলে, "খালামণি, তুমি কি কখনো ঘোড়ার ডিম খেয়েছো?"
আমি তার চেহারা দেখে আন্দাজ করলাম যে সে আমাকে জব্দ করতে এসেছে। আমি বললাম," কত খেয়েছি!" বোধহয় পিচ্চির প্ল্যান অনুযায়ী জবাব দেইনি, তাই কিছুক্ষণ ভেবে বললো,"তাহলে আমার সামনে একবার খাও, আমি দেখবো।"
- "আমার পেট ভরা। তুমি খেয়েছো কখনও"?হাসি আটকে রেখে বললাম।
দাঁত বের করে হেসে ভাগ্নে বলে," না খাইনি,তুমি না বলেছো যা তুমি অনেক খেয়েছো তাহলে তুমি একটা এনে দাও আমি খাবো" :-*
ভাগ্নের খেলার পছন্দের উপকরণ হলো পানি। ডালের চামচ কিংবা ছোট বাটি বেসিনে রেখে পানি আটকিয়ে বেসিন ভর্তি পানি নিয়ে খেলে। আরও ছোট থাকতে কোথেকে একটা পাইপ পেয়ে পাইপের এক মাথা বাথরুমের কলে আটকে অন্য মাথা রান্নাঘরে নিয়ে কল ছেড়ে রান্নাঘর ভাসিয়েছিলো। একদিন খাওয়া শেষে হাত ধুতে গিয়ে হ্যান্ডওয়াশ টিপে দেখি পানি বের হচ্ছে।:|
আমার ভাগ্নীটা যখন মাত্র লেখা শিখছে তখন সে N লিখতে গিয়ে Z লিখে ফেলতো আর Z টাকে ঘুরিয়ে বলতো,"এইতো N হয়ে গেছে।" এবার ভাগ্নেকে লেখতে দিলাম, সে W লিখে বলে," দেখো এই M টা শুয়ে পড়েছে" :|
আর ভাগ্নীকে ( ১০ বছর) দশমিকের গুণ শিখিয়ে একটা সমাধান করতে দিলাম। সে বলে, "খালামণি, উত্তর হয়েছে দশমিক শূণ্য হাজার শূণ্য শত কুড়ি"। :|



( আরও জানি কি কি লিখবো ভেবেছিলাম, জ্বর নিয়ে লিখতে পার্তেসিনা) /:)
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১০ রাত ১১:১৩
১০৭টি মন্তব্য ১০৭টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×