somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিনাদি'স স্পেশালঃ আগডুম বাগডুম পোস্ট-১ B-):P

২০ শে মে, ২০১১ বিকাল ৩:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার ব্লগ পুরোটাই আগডুম বাগডুম পোস্টে ভরা। তবুও এইটার নাম আগডুম বাগডুম দিলাম কারণ নাম খুজে পাচ্ছিনা। :((:(( এটাকে সিরিজ হিসেবে চালানোর ইচ্ছা আছে, তাহলে আর নতুন নতুন শিরোনাম খুঁজতে হবেনা। :P

ছোটবেলায় কত কি আজগুবি জিনিস চিন্তা করতাম আর কত আজগুবি কাজ করতাম মনে পড়লে মাঝে মাঝে একা একাই হাসি।সেগুলোর কয়েকটা শেয়ার করার লোভ হলো খুব।:D

কারেন্ট চলে গেলে দাদুবাড়ির দোতলায় জানালার কাছে বসে থাকতাম আর রাস্তার দিকে তাকিয়ে থাকতাম। অনেকের হাতে জ্বলন্ত কয়েল দেখা যেতো। অন্ধকারে মশা বেশী তো তাই লোকজন কয়েল নিয়ে চলাচল করছে। :| আসলে অন্ধকারে শুধু আগুনটুকুই দেখা যেতো। আর এটা যে কয়েল না সিগারেট, এটা বুঝতে আমার অনেক দিন সময় লেগেছিল। :P
দাদুবাড়িতে সিড়ির নিচের ঘরে অনেকগুলো পাটখড়ি রাখা ছিলো। এগুলো কি কারণে ছিলো মনে নেই। আমরা মনের আনন্দে পাটখড়ি নিয়ে খেলতাম, এবং তা অবশ্যই বড়দের আড়ালে। কারণ বড়রা সুজোগ পেলেই মনের আনন্দে ঝাড়ি দিতে পছন্দ করে। আমরা কাজিনরা সবাই একদিন কি কি জানি খেলছিলাম, এরমধ্যে একজন একটা কাঠি নিয়ে সিগারেট খাওয়ার ভঙ্গি করলো। এটা আমার মাথায় ঢুকে রইলো। রাতে আমি একটা পাটখড়ি ভেঙ্গে নিয়ে এক দিকে আগুন জ্বালালাম সিগারেটের মতো করে। তারপরে এক কোণায় গিয়ে একটা সুখটান।:P ওরে বাপ্‌রে! সঙ্গে সঙ্গে কি কাশি! কাশতে কাশতে দমবন্ধ হবার যোগাড়। সেই থেকে দুই চোখে সিগারেট দেখতে পারিনা। :P
ছোটবেলায় পরেরদিন বলতে ভাবতাম ২৪ ঘন্টা পর।:| মানে আজকে বিকেলে যদি বলি যে কালকে এই কাজটা করবো,পরেরদিন বলতে রাত ১২টার পর না, আমার কালকে হতো পরেরদিন বিকেলের পরে।আর ভাবতাম ১টা বাজে মানে সবচেয়ে কম বাজে। একদিন ভাইয়া বিকেলে বাইরে যাচ্ছে, আম্মা বললেন তাড়াতাড়ি চলে এসো। আমি বললাম একটার মধ্যে চলে আসবা। ভাইয়া দন্ত বিকশিত করে একটা হাসি দিয়ে বললো আচ্ছা, রাত একটার মধ্যেই আসবো। :P
ক্লাস ফাইভ পর্যন্ত বাংলা বই এ একজন করে বীরশ্রেষ্ঠ এর সম্পর্কে লেখা থাকতো। শেষে লেখা থাকতো “ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে তাদের নাম লেখা আছে”। আমি অনেকদিন পর্যন্ত ভেবেছি ইতিহাস হলো অনেক বড় আর মোটা একটা বই। যেখানে ভালো ভালো মানুষের নাম স্বর্ণ দিয়ে লেখা থাকে। :P:P
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০১১ বিকাল ৩:৫৯
৩৯টি মন্তব্য ৪১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪৫


শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও... ...বাকিটুকু পড়ুন

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৯:০৩

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-



(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×