ভালোবাসার আলাপন
২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আরে তুমি?
হুমম আমি।
অবাক হলে নাকি খুব?
আজ বের হলাম,
তোমাকে দেখব বলে।
সেই যে দিয়েছিলাম ডুব।
কেমন আছ ?
কাঠ ফাটা রোদের দিনে
ঘুঘু ডাকা দুপুরে,
অনেক পথ হেটে আসার পর
যখন এক হাটুরে,
অযত্নে বেড়ে ওঠা
বট গাছের ছায়ায়,
গামছা পেতে বসে
কী যে সুখ পায়।
আমি ঠিক তেমনি।
কেন,খোঁজ পাওনি?
থাক কোথায়?
কাছেই একটা তালগাছে
বাবুই পাখির বাসা,
বেশ হয়েছে ভাব সেখানে
নিত্য যাওয়া আসা।
ছোট্ট ঘর হালকা দেয়াল
মনটা অনেক বিশাল,
সারা রাত গান শুনিয়ে
আনে আমার সকাল।
চল কোথাও বসি?
না বসব না
তাহলে ঘাসফুল ঝরে যাবে,
শেষে দেখব মধু না পেয়ে
মৌমাছিগুলো কষ্ট পাবে।
অবশ্য আপত্তি নেই বসতে
যদি চল শিমুল তলায়,
তুলো মাখা ফুল দিয়ে মালা গাঁথব।
ভয় পেওনা,মালা দিব না তোমার গলায়।
কিছু খাবে?
নীলকন্ঠ পাখির গান খাব
প্রজাপতির পাখার রং খাব
আর খাব জবা ফুলের লাল,
তোমার চুরির ঝুনঝুনি খাব
বৃষ্টি ভেজা কদমের গন্ধ খাব
আজ না পেলেও খেয়ে যাব কাল।
বিয়ে করেছ?
ভালই বলেছ
শুনতে মজাই লাগল,
যাকে বিয়ে করব বলে
সাথে থাকব বলে জীবন গোছালাম
তার মুখে কথাটা শুনে
নিজেকে বেশ ভাগ্যবান মনে হল।
অতঃপর আর কিছু মনে নেই।
যাবার বেলা বলে গেলে আসি।
হয়ত বুঝলে না,
আজো তোমায় কত ভালবাসি।

সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি...
...বাকিটুকু পড়ুন
প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা
“শরাব পিনে দে”হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন
প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন...
...বাকিটুকু পড়ুন