somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন আমরা বরকতময় বিয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করি ........................................................

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন শাহজাদীর বিয়ে কিভাবে হতে পারে আপনি কি কল্পনা করতে পারেন? আমাদের কল্পনায় যা ভেসে উঠে তার পুরোটাই নাটক সিনেমার অবদান! নাটক সিনেমায় অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শাহজাদীদের বিয়ে দেয়া হয়। কিন্তু? হ্যা কিছুটা কিন্তু আছে! আর সেই কিন্তুর কথাই এখন বর্ণনা করব। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের মেয়ের গল্পটা আপনাদেরকে বলছি! যে মানুষকে সৃষ্টি করা না হলে এই পৃথিবীটাকেই সৃষ্টি করা হত না! সেই মানুষটির বিয়ে না জানি কেমন অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে হয়েছে।


হযরত মুহাম্মাদ (সঃ) এর প্রাণ প্রিয় কন্যা হযরতে ফাতেমা (রাঃ) বিয়ের কথা বলছি! হযরত ফাতেমা (রাঃ) এর বিয়ে সহায় সম্বলহীন হযরত আলী (রাঃ) এর সঙ্গে অনুষ্ঠিত হয়। বিয়ের প্রাককালে রাসূল (সঃ) আলীকে প্রশ্ন করলেন, দেন মোহর দেবার মত তোমার কাছে কি আছে? আলী জবাব দিলেন তেমন কিছুই নেই! তখন আল্লাহর রাসূল বললেন, তোমার কি তরবারিটাও নেই? আলী (রাঃ বললেন, জ্বি তা আছে! আল্লাহর রাসূল বললেন, সেটাই যথেষ্ঠ! তারপর আলী (রাঃ) বাজারে সেই তরবারিটি বিক্রি করে ৪২০ দিরহাম পান! সেই ৪২০ দিরহাম দিয়েই আলী (রাঃ) তার মোহরানা আদায় করেন। এছাড়াও আলী (রাঃ) এর কাছে একটি পশমী চাদর এবং একটি ভেড়ার চামড়া ছিল! সেগুলোও তিনি তার নববধূ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহপাকে প্রিয় হাবিবের কন্যা ফাতেমা (রাঃ) কে উপহার প্রদান করেন।

বিবাহ সম্পন্ন হয়ে গেলে আল্লাহর রাসূল বললেন, শাদির জন্য ওলিমার প্রয়োজন রয়েছে। সা’আদ (রাঃ) রাসূল (সঃ) এর কথা শুনে বললেন, আমার একটা ভেড়া আছে, তা দিয়েই ওলিমা করা হোক। সাহাবাগণ ওলিমার আয়োজন করলেন।

বিয়েতে আল্লাহর রাসূল নিজ কন্যাকে সামান্য কিছু উপহার প্রদান করলেন। সেই উপহারগুলোর মধ্যে ছিল,একটি চারপায়া,একটি চামড়ার গদি,দুটো মাটির পাত্র,একটি মশক,আটা ভাঙ্গার দুটো যাতা এবং একটি ছাগল ঐ ঐতিহাসিক বিয়েতে আল্লাহর রাসূল প্রদান করেন।

আলী (রাঃ) ছোটকাল থেকেই রাসূল (সঃ) এর বাড়িতে থাকতেন। যার কারণে তাঁর আলাদা কোন বাড়ি ছিল না। বিবাহের পর বাসস্থানের অভাব দেখা দিল। হাবসা বিন নোমান আনসারীর কিছু সংখ্যক ঘর ছিল। তিনি আলী (রাঃ) এবং ফাতেমা (রাঃ) এর সাহায্যে এগিয়ে এলেন। তিনি রাসূল (সঃ) এর দরবারে গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল! আমি এবং আমার সমস্ত সম্পদ আপনার জন্য। আপনি আমার কোন গৃহ গ্রহণ করলে আমি খুবই খুশি হব। এর অর্থ হল তিনি তার বাড়িতে নবদম্পত্তিকে রাখতে চান। তখন তার একটি ঘরে আলী এবং ফাতেমা (রাঃ) সংসার শুরু করলেন।

এটাই ছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের মেয়ের অনাড়ম্বর বিয়ের অনুষ্ঠান! সেই বিয়েটি আজও ইতিহাসের পাতায় অমর হয়ে আছে! কিন্তু অমর হয়ে থাকার কারণ, না তাদের বিয়েতে লক্ষ লক্ষ টাকা দেনমোহর দেয়া হয়েছিল! না তাঁদের বিয়েতে হাজার হাজার মানুষকে দাওয়াত করে খাওয়ানো হয়েছিল! না তাদের বিয়েতে আলোকসজ্জ করা হয়েছিল! না তাদের বিয়েতে কোটি টাকার যৌতুক দেয়া হয়েছিল!

প্রিয় ভাই, একটিবার চিন্তা করে দেখুন তো! এই ঘটনাগুলো বুখারী শরীফে কেন বর্ণনা করা হয়েছে। এগুলো বর্ণনা করার একটাই কারণ যেন আমরা এগুলো থেকে শিক্ষা গ্রহণ করি! আমরাও যেন বিয়েটাকে সহজ ভাবে সমাধান করতে পারি! কিন্তু আজকাল যে রেওয়াজ চালু হয়েছে তাতে একটি বিয়ে সম্পন্ন করতে ছয় মাস আগ থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হয়! ফার্নিচারের দোকানে ছয় মাস আগেই সব অর্ডার দিয়ে রাখতে হয়! বিয়েতে দেনমোহর প্রতিযোগিতা করে নির্ণয় করা হয়।

আমার স্মরণ আছে, স্কুলে পড়াকালীন অবস্থায় আব্বার সঙ্গে এক বিয়েতে দাওয়াত খেতে গিয়েছিলাম! বিয়ে পড়ানোর সময় হঠাৎ করেই তুমুল ঝগড়া লেগে গেল! ঝগড়াটি ছিল দেনমোহর নিয়ে। মেয়ের বাবা বলে, আমার পাশের বাসার বিয়েতেই ৫ লাখ টাকা দেনমোহর করা হয়েছে! আমার মেয়ের বিয়েতে ১০ লাখ করতে হবে! কি অদ্ভুত প্রতিযোগিতা! দেনমোহর বৃদ্ধিতে নাকি আজকাল সামাজিক প্রতিপত্তিও বৃদ্ধি পায়! আমরা আজ অদ্ভুদ মুসলিম জাতিতে পরিণত হয়েছি।

ইদানিং কালের বিয়েতে হাজার হাজার মানুষ খাওয়ানো হয়! শুধু খাওয়ানোটা উদ্দেশ্য হলে আমার কোন কথা ছিল না! কিন্তু বিয়েটাকেও মানুষ ব্যবসায় পরিণত করে ফেলেছে! যত বেশি মানুষকে দাওয়াত করা যাবে তত বেশি উপহার পাওয়া যাবে! অথচ রাসূল (সঃ) বলেছেন, যে বিয়েতে খরচ কম সেই বিয়েতে বরকত বেশি!
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৫
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×