somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিছনে ফেলে সামনে চল, জামায়াত শিবিরকে পুঁজি করে ব্যবসা কর।

২০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুদিন আগে উত্তরবঙ্গের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ঘুরতে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি আর এক সার্কাস!
ছাত্রলীগের দু’গ্রপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। রাতে মিছিল হবে। হলে যারা থাকবে তাদের সকলকেই মিছিলে উপস্থিত থাকতে হবে। সেই বাধ্যবাধকতার কারণেই হলের বাহিরে আসতে হল। ছাত্রলীগের মিছিল এর আগে কখনোই খুব কাছ থেকে দেখার সুযোগ মেলেনি। তাই এইবারের সুযোগটি মিস করতে চাইলাম না।

মিছিল শুরু হয়ে গেল! মিছিলটিকে শুধু মিছিল না বলে জঙ্গি মিছিল বলাই শ্রেয়। কারণ প্রায় সকলই দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মিছিল করছে। কারো হাতে রড,রামদা আবার কারো হাতে হকেস্টিক। ছা্ত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ বলে কথা। কিন্তু মিছিলের পুরো স্লোগানই ছিল জামায়াত শিবিরকে নিয়ে। একটা দুইটা শিবির ধর,সকাল বিকাল নাস্তা কর! শিবিরের চামড়া ‍তুলে নিবো আমরা।
সেই মিছিলে নেতৃত্বদানকারী একজন আমার পূর্ব পরিচিত। মিছিল শেষে সেই নেতাকে বললাম, ঝগড়াটা তোমাদের নিজেদের মধ্যকার! সেখানে জামায়াত শিবির আসল কোথায় থেকে? তখন সেই নেতা হেসে বলল, শিবিরের নাম না নিলে তো জোশ আসে না। পোলাইপাইন উত্তেজিত হয় না!

জি! এই জামায়াত শিবিরকে পুঁজি করেই ছাত্রলীগের নেতারা দলের কর্মীদের উজ্জেবিত করে যাচ্ছে। এই জামায়াত শিবিরকে পুঁজি করেই ইমরান এইচ সরকার নিজের ব্যাংক ব্যালেন্স জ্যামিতিক হারে বাড়িয়ে নিয়েছেন। আবার এই জামায়াত-শিবিরকে পুঁজি বানিয়েই টিকে আছে দেশের বেশ কয়েকটি পত্রিকা। সেই সাথে জামায়াত শিবিরকে পুঁজি করেই সেই পত্রিকাগুলোর কর্মচারীদের পেটে ভাত জুটতেছে। জামায়াত শিবিরকে পুঁজি করেই তাদের প্রেসের চাকা আজও বেশ ভালভাবেই সচল আছে।



আবার এই জামায়াত শিবিরকে পুঁজি করেই বেশ কাজী সিরাজ এবং সৈয়দ আবুল মকসুদের মত কলামিস্টরা কলাম লিখে দুই পয়সা কামিয়ে নিচ্ছে। একাত্তর টিভির মত টিভি চ্যানেলগুলো দিনরাত জামায়াত শিবিরকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান বানিয়ে নিজেদের টিআরপি রেকর্ড সংখ্যক বাড়াবার ধান্দায় আছে। আর সেই ধান্দা করবেই বা কেন, এতো তাড়াতাড়ি একাত্তর টিভি যে নাম কামিয়েছে তার পিছনে তো জামায়াত শিবিরের ভূমিকা যে অনসীকার্য তা একাত্তর টিভির সিইও নিশ্চয়ই অস্বীকার করবেন না। সেই সাথে জামায়াত কে গালি দিয়ে এখনো বেশ ভালভাবেই নিজের জায়গাটা পাকাপোক্ত করে ফেলেছেন, ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির। তিনি যে অনুষ্ঠানেই যান, সেখানেই শুধু ‘জামায়াত শিবির’ নাম জপেন। এই তো সেদিন, বাংলা ভিশনে অনুষ্ঠিত বিশিষ্ঠ্য টেলিভিশন ব্যক্তিত্ব কিরন সাহেবের একটি টকশোতে শাহরিয়ার কবির উপস্থিত হলেন। সেই টকশোর বিষয় ছিল, সংখ্যালঘু হামলা। শাহরিয়ার কবির বলে দিলেন নাসিরনগরের ঘটনার জন্য জামায়াত শিবির দায়ী। তখন অনুষ্ঠান সঞ্চালক বললেন, কিন্তু পুলিশের রিপোর্ট তো ভিন্ন কথা বলছে। স্থানীয় রাজনৈতিক দন্দ থেকেই এই হামলার ঘটনা ঘটেছে। তখন শাহরিয়ার কবির বললেন, আমি তো আপনাকে সেটাই বুঝাতে চাচ্ছি। এই জামায়াত শিবির আওমিলীগের ভিতরে প্রবেশ করেই এইসব ঘটনা ঘটাচ্ছে। ঠিক সেই সময়ই অনুষ্ঠান সঞ্চালক, শাহরিয়ার কবিরের দিকে পারমানবিক বোমাটা ছুড়ে মারলেন। তিনি বললেন, আমরা জানি পাবনার সাঁথিয়ায়তেও একই ভাবে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ঘটেছে। আর সেই ঘটনায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী টুকু সাহেব এবং তার ভাতিজার সম্পৃক্ততা পাওয়া গিয়েছিল। তবে কি তারাও জামায়াত শিবিরের লোক ছিল?

বর্তমান সময়ে জামায়াত অথবা শিবির রাজপথে না থাকলেও পত্রিকাওয়ালারাই জামায়াতকে মাঠে রেখেছে। বাংলা ট্টিবিউন নামের একটি অনলাইন পত্রিকা এই জামায়াতকে নিয়ে নিউজ করেই মার্কেটে বেশ নাম করেছে। তাই এখন বসে বসে, জামায়াতকে নিয়ে নিউজ বানাচ্ছে! শিবিরের কেন্দ্রীয় অফিস কোথায়! শিবিরের গাড়ির গ্যারেজ কোথায়! শিবিরের নেতাদের ব্যবহৃত বর্জ্য কোন ভাগাড়ে যায়! এইসবই হল নিউজ! আর আশ্চর্যজনক হলেও সত্য, জামায়াত শিবিরকে কেন্দ্র করে সব নিউজই সর্বাধিক পঠিত হয়ে থাকে। তাহলে শিবিরকে নিয়ে নিউজ বানাবে না কেন?

আসলে সত্যি কথা বলতে, জামায়াত নিষিদ্ধ হলে স্বয়ং জামায়াতের যতটা না ক্ষতি হবে তার চেয়ে বেশি ক্ষতি হবে আওয়ামিলীগের। কারণ তখন আওয়ামিলীগ তাদের ছাত্রলীগকে উজ্জেবিত করার জন্য শিবিরকে পাবে না। হাসান মাসুদরা তখন আর মাল খেয়ে যেন তেন কথা বলতে পারবে না। তখন আর তিনি বলতে পারবেন না, হিরোশিমায় পারমানবিক বোমা হামলার জন্য জামায়াত শিবির দায়ী! ইমরান এইচ সরকারের ধান্দাময় ব্যবসাটা একেবারেই বন্ধ হয়ে যাবে। কারণ এখন গজাগরন মঞ্চের ব্যবসাটা যা একটু টিকে আছে তা ঐ জামায়াত শিবিরের নামের কারণেই টিকে আছে। জামায়াত নিষিদ্ধ হলে শাহরিয়ার কবিররা আর টকশোতে জায়গা পাবেন না। তখন আর হলুদ খামে ভরে টাকাও নিতে পারবেন না। কাজী সিরাজরা কলামিস্টের পরিচয়ে আর কলামও ধরতে পারবেন না। সর্বোপরি পত্রিকাওয়ালা নিউজের কাটিত বাড়াতে হিমশিম খেয়ে যাবেন।

এতোকিছু ভেবেই হয়তো জামায়াত কে নিষিদ্ধ করা হবে না। জামায়াত এখন একটি ব্যবসায়ীক পুঁজি। এই অর্থনৈতিক মন্দার দিনে সরকার জামায়াতকে নিষিদ্ধ করে নিশ্চয়ই ফ্রি পুঁজিটি বন্ধ করবেন না। তাই সেই সকল ব্লগারদেরও চিন্তিত হবার কারণে নেই। যাদের মাথায় রাত দিন ২৪ ঘন্টাই জামায়াত শিবিরকে বাঁশ দেবার চিন্তাভাবনা ঘোরে। চালিয়ে যান আপনাদের ব্যবসা। সেই সাথে এগিয়ে যাক বাংলাদেশ। সবকিছু ভুলে, পিছনে ফেলে সামনে চল, জামায়াত শিবিরকে পুঁজি করে ব্যবসা কর।
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৪২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

×