একটি সেলফি ও নৈশভোজ
০৬ ই মে, ২০১৬ সকাল ১০:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সব কিছু নিয়ে বাড়াবাড়ি করার অভ্যেস প্রতিটি বাঙালির প্রতিটি রক্তবিন্দুতে মিশে আছে।কোন একটা ব্যাপার নিয়ে টানাহ্যাঁচড়া করতে করতে ত্রাহি মধুসূদন দশা না হওয়া পর্যান্ত এর নিস্তার নেই।সেলফির কথাই ধরা যাক।সেলফি নিয়ে রিয়েলিটি শো থেকে শুরু করে নাটক সিনেমা গান সহ অনেক অনেক কিছুইতো হয়ে গেলো। বাকি ছিলো সেলফি নিয়ে কুইজ প্রতিযোগিতা ।তবে ইদানিং সব মাত্রা ছাড়িয়ে নতুন এক তামাশা আর নোংরামি দেখতে পাচ্ছি। "মায়ের সাথে তোলা সেলফি আপলোড করে অমুক-তমুকের সাথে নৈশভোজ ( ডিনার) করার সুযোগ!" এটা কি ধরনের মানসিকতা? মা পণ্য নাকি সিনেমার পোস্টার? যে, জনে জনে দেখিয়ে বেড়াতে হবে! এতোদিন জানতাম বিভিন্ন যায়গায় ক্ষুদেবার্তা পাঠিয়ে জলিল কিংবা খলিলের সাথে নৈশভোজ ( ডিনার) করার সুযোগ,নায়লা অথবা ময়লার সাথে দেখা করার সুযোগ,আরো কতো কি। এবার ক্ষুদে বার্তা ছেড়ে,সরাসরি মা। এটা অসভ্যতার চূড়ান্ত বৈকি অন্য কিছু নয়।অবশ্য জাতি হিসেবে আমরা কতোটুকু সভ্য এটা গুগলে "মা" লিখে সার্চ দিলেই বোঝা যায় !
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১৬ সকাল ১০:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।
বিকেলের হাওয়ায় দেহ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫

ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল...
...বাকিটুকু পড়ুন
শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই...
...বাকিটুকু পড়ুন
ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া...
...বাকিটুকু পড়ুন
ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”...
...বাকিটুকু পড়ুন