
কবিতা শুধুই হাতছানি দিয়ে ডাকে
কাছে ভিড়তে চাইনা মোটে।
ভরদুপুরের কাকফাঁটা
এই হালুম হুলুম রোদে,
ঈশানকোণে জমতে থাকা মেঘ পরীরা
আসে নাতো,কেবল আসি আসি করে।
আশার যত মন্ত্রবাণী দেখেছিলেম
ওই করুণ দুটি চোখে,
সবকটা আজ পুড়ে গেল, হায়!
নিদারুণ, জ্যৈষ্ঠের খরতাপে।
সুদূরেতে আছ মিশে,করে কত
অযাচিত তাচ্ছিল্যবচন,
পাশে এসে কবু,জানতে না চাইলে
মনপবনের, যত অপূর্ণ বেদন।
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৭ রাত ৯:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




