
অনুভূতিরা প্রায়ই নিশ্চল, নি:স্তরঙ্গ,
অবাক শুনশান!
দীঘির কোন পদ্মফোঁটা টলটলে জল।
যেন ভোঁতা হয়ে থাকা
নিস্পলক, নিদারুণ, মায়াময় গোপন অশ্রুজল।
তবুও হঠাৎ ওঠে ঝড়, বিভীষিকাময় হয়ে ঝরে বজ্রনিনাদ,
চারিধার হবে ছারখার, উম্মত্ত আস্ফালিত এক আর্তহুশিয়ার।
সাগরের ঢেউ যেন জমাবে পাড়ি ঐ পর্বতশিখর,
করবে চুরমার নিয়মে ঘেরা সব অনিয়মের ঘোর।
হিতাহিতের তোয়াক্কা ভুলে দিতে চায় ঘাড়ে এক কোপ,
মুহূর্তে ঝেড়ে দিবে মনে জমে থাকা আছে যত ক্ষোভ।
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৭ রাত ৯:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




