somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফুটপাতের অসহায় মানুষ: মানবতার জয়গানধারী ব্যাক্তিগুলো দেখতে পায়না। কিন্তু নিজেদের স্বার্থের স্মারকলিপি সরকারের কাছে ঠিকই পৌছে

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধর্ম বলতে কিছুই নেই। মানবতার সেবাই পরম ধর্ম। নাস্তিক গুলো সকাল-সন্ধ্যা এই যিকির ঠিকই করে। মানুষ তাদের ফাকা বুলি যখন শুনে তখন মনে করে পেয়েছি গরিবের সাহায্যকারী একটি দল। এই ধোকায় পড়ে হাজার হাজার মানুষ নিজেকে পশু ও উন্মাদ করে গড়ে তুলছে।
আমার একটা ফ্রেন্ডও খুব মানবতার সেবার বুলি আওড়াতো নিয়মিত। আমি তাকে জিঙ্গেস করেছিলাম, আচ্ছা দোস্ত তোরা তো মানুষের সেবার কথা বলিস কিন্তু তোকে তো আমি কখনও গরিবদেরকে সাহায্য বা খাওয়াতে বা তাদের অধিকারগুলো আদায় করে দিতে দেখেনি-এর কারণ কি? প্রতিউত্তরে সে আমাকে একটা উল্টো একটা প্রশ্ন ছুড়লো- আচ্ছা তুই তো অনেক বিষয়ে স্ট্যাডি করিস কিন্তু একটা বিষয় কি জানিস? আমি বললাম কি সেটা আগে বল? সে বলল, আচ্ছা বৌদ্ব ধর্মের যেখানে সেখানে জীবের সেবা, জীবের প্রেম, মানুষের সেবা, মানুসের প্রেম বিষয়ে কি ভুরিভুরি কথা ও লেখা দেখিসনি? আমি বললাম দেখেছি, বহুত দেখেছি কিন্তু এটার সাথে তোদের কি হলো?
আমাকে বলল দোস্ত পৃথিবীর ইতিহাসে কোনও নজীর দেখাতে পারবি কি যে বৌদ্বরা জীবের পরম সেবা করেছে? মানবতা রক্ষার জন্য জীবন বিলিয়ে দিয়েছে? কোথাও দেখাতে পারবি না। কিন্তু এই সেবার কথাগুলা মানুষের কাছে বেশি প্রচার করে কেন তা কি তুই জানিস? আমি বললাম কেন তুই বল। সে আমাকে বলল পৃথিবীর বেশির ভাগ মানুষ গভীরে কি আছে চিন্তা করতে পারে না। কিন্তু তাৎক্ষনিক জীবের সেবার কথাশুনে শান্তি অনুভন করে। মনে করে এরাই বুঝি সত্যিকারের মানুষ-যার জন্য অপর মানুষের সেবা করার জয়গান গাইছে। এই হচ্ছে ধোকা দেয়ার পৃথিবীতে একটি শ্রেষ্ঠ পন্থা। কিন্তু কখনই তারা মানুষ সেবা করবে না। উল্টো মানুষকে নির্বিচারে মারতে তাদের অন্তর একটুও কাঁপবে না। তুই খেয়াল কর পৃথিবীতে এটারই আধিপত্য দেখতে পাবি। কিন্তু সব ভুয়া,সব ভুয়া।
তার কথা শুনে আমি টাস্কি খেয়ে গেলাম। হায় দুনিয়া। হায়রে মানুষ। তোরা মানবতার জয়গান গাইছস মানুষকে চুষে খাওয়ার জন্য। এতো নরকের ভয়াবহতার দৃশ্য।
রাজধানী ঢাকায় অনেক অসহায় মানুষ, যারা কিনা সামান্য খাবারের জন্য অন্যের দিকে চাতক পাখির মত অসহায় দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। কে আছে আমাদের একমুঠো খাবার দিবে-এই হচ্ছে তাদের হৃদয়ের অনুক্ষন আকুতি। তাদেরকে নিয়েই ব্যবসা করছে মানবাতার জয়গানধারী পশু নামক মানুষগুলি।
আপনারা কি কখনো দেখেছেন এই মানবতার কথিত জয়গানধারী ব্যাক্তিগুলো অসহায় ফুটপাতের মানুষগুলোকে পূর্নবাসন করার আন্দোলন করেছে? গরিবদের মুখে একমুঠো অন্ন তুলে দিয়েছে? সরকারের কাছে তাদের অধিকার আদায়ের জন্য স্মারকলিপি দিয়েছে? নিজেরা নিজেদের পকেটের টাকা থেকে তাদেরকে একটি মাথা গোজাবার ঘর করে দিয়েছে? কখনই দেয়নি।
উল্টো কি হয়েছে জানেন? এই মানবতার জয়গানধারী ব্যাক্তিগুলো উল্টো আমোদ-প্রমোদের সব কিছু পেয়েছে। বিদেশ ভ্রমনের সুযোগ পেয়েছে। নিজের চাকরি বাকরির পথ খুজে পেয়েছে। নেতা সাজতে পেরেছে। কথিত নামি-দামি ব্যাক্তি হতে পেরেছে। মানুষের বাহবা পেয়েছে। কিন্তু গরিব বা অসহায়রা কিছুই পায়নি।
দেখুন খেয়াল করে, কোথাও এই মানবতার জয়গানধারী ব্যক্তিরা যদি ব্যাক্তিগত ঝামেলার কারণে কারও দ্বারা আক্রান্ত হয় তাহলে মিডিয়ায় হাই লাইট হয় জনগনের ওমুক দাবিটা আদায় করার কথা বলার জন্য ওমুক আক্রান্ত হয়েছে, কিছু ব্যাক্তি বা গোষ্ঠীর রোষানলে পড়েছে।
আর অন্যদিকে তাদের সম-গোত্রীয়রা বড় বড় বুলি আওড়ানোর পর সরকারের কাছে ঠিকই দাবি পেশ করে। তাদের দাবিগুলোও মিডিয়ায় হাই লাইট হয়। তাদের স্বার্থ ষোল আনায় আদায় করে ছাড়ে।
কিন্তু অতীতেও কোনও মানবতার জয়গানধারী ব্যাক্তি বা গোষ্ঠীরা গরিব অসহায়কে কিছু না দিয়ে যেমন শুষে ও ব্যবসা করে চলেছে। এখনও করছে। এটা মানবতার জয়গানধারীদের একটা বিজনেস পলিসি। জামাত-শিবির গং যেমন বিজনেস করছে ধর্ম নিয়ে তেমনি মানবতার কথা বলে এই জানোয়ার গুলোও বিজনেস করছে। মথ্যখান থেকে মরছে আম জনতা।
তাই নিজেদের স্বার্থে নিজেদের জন্যই এই পশু ও জানোয়ার গুলো থেকে জনগনকে এখনই সচেতন হতে হবে। তাহলে তাদের বিজনেস বন্ধ হবে। প্রকাশ পাবে আসল চেহেরা। যেটা খুবই কুৎসিত ও নিকৃষ্ট দুর্গন্ধময়।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×