somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পৃথিবীর ইতিহাসের কিছু পরাক্রমশালী যোদ্ধাদের কথা ( ১ম পর্ব)

১৩ ই এপ্রিল, ২০১২ বিকাল ৪:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই মুহুর্তে যদি আপনি যদি প্রশ্ন করা হয় , বর্তমান বিশ্বের শীর্ষ কয়েকটা শক্তিশালী সেনাবাহিনীর নাম বলুন দেখি ,আপনি হয়তো বলবেন আমেরিকা ,রাশিয়া , চীন ,ভারত , যুক্তরাজ্য ইত্যাদি। উপরোক্ত দেশগুলি হয়তো প্রযুক্তিগত উৎকর্ষতার জন্য নানাবিধ মারনাস্ত্রের অধিকারী । কিন্তু একটা সময় ছিলো যখন প্রযুক্তি এতটা উন্নত ছিলোনা , ছিলোনা কোন দূরপাল্লার অস্ত্র , যুদ্ধ করতে হতো সরাসরি , কোন স্বয়ংক্রিয় মারনাস্ত্রের সাহায্যে নয় বরং সাহস , কৌশল এবং ক্ষীপ্রতার মাধ্যমেই প্রতিপক্ষকে পরাজিত করতে হতো । আজ আপনাদের সাথে সেইসব সাহসী কিছু যোদ্ধাদের কথা শেয়ার করবো।

নাইট (Knight)


অনেকের মতে তারাই শ্রেষ্ঠ যোদ্ধা , তাদের বিচরন ক্ষেত্র ছিলো মধ্য ইউরোপ । যাদের প্রশিক্ষন ব্যবস্থা ছোটবেলা থেকে শুরু হতো , একজন সাধারণ মানুষকে নাইটের উপাধি পেতে হলে তাকে অনেক নিয়ম কানুন এবং কঠোর প্রশিক্ষনের মধ্যদিয়ে যেতে হতো , নাইটদের প্রধান কাজ ছিলো রাজাকে রক্ষা করা । যুদ্ধক্ষেত্রে নাইটদের পরাজিত করা প্রায় অসম্ভব ছিলো , এর কারন তাদের পা থেকে মাথা পর্যন্ত লৌহ বর্ম দ্বারা আবৃত থাকতো । ঘোড়া ব্যবহার করে অত্যন্ত ক্ষীপ্রতার সাথে আক্রমন করা নাইটদের অন্যতম বৈশিষ্ট ছিলো।


স্পার্টানস (Spartans)


300 সিনেমার বদৌলতে আমরা সবাই কমবেশী এই যোদ্ধাদের সম্পর্কে জানি । যুদ্ধক্ষেত্রে তাদের মূল অস্ত্র ছিলো তরবারী এবং ঢাল । নাইটদের মত তারা সারা শরীর বর্ম দিয়ে আবৃত রাখতো না । স্পার্টানদের স্লোগান ছিলো : “come back with the shield or on top of it” । যার অর্থ তুমি কেবল তখনই ফিরে আসবে , যদি তুমি জয়ী হতে পারো ।

ভাইকিংস (Vikings)


তারা ছিলো ইউরোপের ত্রাশ , অন্যান্য যোদ্ধাদের থেকে থেকে এদের অন্যতম পার্থক্য হলো শারীরিক ঘটন , এরা সবাই অনেক লম্বা এবং চওড়া ছিলো , এদের প্রধান অস্ত্র ছিলো কুড়াল । এমনকি এই সম্প্রদায়ের ধর্মও আবর্তিত হতো যুদ্ধকে ঘিরে ।


নিনজা (Ninja)


এরা মূলত কৃষক ছিলো , লুন্ঠনকারী সামুরাইদের হাত থেকে নিজেদের রক্ষা করার জন্য এরা একধরনের কৌশল আবিস্কার করে, যেটা মূলত ট্রেডিশনাল কুংফুর একধরনের সংস্করন । নিনজাদের সবথেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট হলো এরা স্টীলথ ফাইটার , অর্থাৎ আপনি তাদের উপস্থিতির টের না পেয়ে ,আপনি তাদের আক্রমনের শিকার হতে পারেন । তরবারী , ব্লোগান , নিনজা স্টার , তাদের অন্যতম ব্যবহৃত অস্ত্র।

সামুরাই (Samurai)


আমরা সবাই কমবেশী এদের নাম জানি , এদেরকে নাইটের জাপানী রূপ বললে ভুল হবে না। এরা খুব নৃশংশ ছিলো , এদের অন্যতম ব্যবহৃত অস্ত্র ছিলো ,এক ধরনের ধারালো তরবারী । একই সাথে এরা জাপানী মার্শাল আর্টে (কারাতে) দক্ষ ছিলো , কালের বিবর্তনে এরা হয়তো নেই । কিন্তু তাদের ব্যবহৃত তরবারী আজও আছে , যেটা কাতানা(katana) নামে পরিচিত । এটা কোন সাধারণ তরবারী না , এটা চালনা করতে হলে আপনার প্রয়োজন বিশেষ প্রশিক্ষন , একটু ভুল এমনকি তরবারীটাকে খোলস থেকে বের করার সময়ও যদি অসতর্ক হন , আপনি দুর্ঘটনার মধ্যে পড়তে পারেন , আমাদের দেশে মাত্র একজন ব্যাক্তি আছে যে কিনা এই সামুরাই চালাতে দক্ষ।




অ্যাপাচী (apache)



এদেরকে নিনজার আমেরিকান ভার্সন বলা হয়। এদের মূল অস্ত্র ছিলো ছুড়ি , খালি হাতে যুদ্ধের জন্য এদের কোন তুলনা হয়না । বর্তমানে অনেক দেশের সৈনিকদের খালি হাতে যুদ্ধের জন্য অ্যাপাচীদের কৌশল শেখানো হয়।

২য় পর্ব
আজ এ পর্যন্তই ।
সবাইকে নববর্ষের অগ্রীম শুভেচ্ছা


সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:০৩
৫৫টি মন্তব্য ৫৫টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×