somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রূপকথার গল্প: বৃদ্ধার বুদ্ধিমত্তা

১২ ই জুলাই, ২০১২ রাত ৯:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এক গ্রামে এক বিধবা বৃদ্ধা বাস করতো , বৃদ্ধার সাথে থাকতো তার ছেলে আর ছেলের বউ, বৃদ্ধার পরিবারটি খুব গরীব ছিলো ,তার ছেলের পেশা ছিলো মাছ ধরা এবং সে ছিলো নিঃসন্তান । বৃদ্ধা চোখও একটু একটু করে নস্ট হয়ে যাচ্ছিলো । বৃদ্ধা মনে দুঃখের কোন শেষ ছিলোনা । তবে বৃদ্ধা ছিলো খুব ধার্মিক , সে নিয়মিত দেবতার কাছে প্রার্থনা করতো । একদিন দেবতা তার প্রার্থনায় সন্তুস্ট হয়ে , বৃদ্ধাকে দেখা দিলো ,এবং বললো “তুমি কি চাও ?তুমি আমার কাছে যেকোন একটি জিনিস চাইতে পারো ” , এই কথা শুনে বৃদ্ধা খুব খুশী হলো ,কিন্তু সে সিদ্ধান্ত নিতে পারলোনা যে সে কি চাইবে । সে দেবতার কাছে কিছুদিনের সময় চাইলো , এবং দেবতাও তাকে সময় দিলো ।
তারপর বৃদ্ধা অনেক ভাবতে লাগলো ,কি চাওয়া যায় । তখন বৃদ্ধা তার ছেলের সাথে পরামর্শ করলো , ছেলে বললো “জীবনে যদি বাবা না হতে পারি ,তাহলে আর এই জীবনের মূল্য কি ? মা ,তুমি দেবতার কাছে আমার জন্য সন্তান চাও ”।
তারপর বৃদ্ধা তার এক প্রতিবেশীর সাথে কথা বললো ,প্রতিবেশী বললো “তোমার ছেলের সন্তান হয়ে কি হবে , তোমরা নিজেরাই খেতে পারোনা ,সন্তান হলে তাকে কি খাওয়াবে? এর থেকে বরং তুমি অনেক টাকা পয়সা চাও ,যেটা দিয়ে ভালো একটা বাড়ি কিনতে পারবে , ভালোভাবে খেতে পারবে”
বৃদ্ধা এইসব কথা শোনার পর খুব চিন্তায় পড়ে গেলো , আবার ভাবলো সে তো এম্নিতেই অন্ধ হয়ে যাচ্ছে , সে যদি তার ছেলের ইচ্ছা পূরন করে বা অনেক টাকা পয়সা চায় ,কোনটাই সে তো দেখতে পারবেনা ।

তারপর বৃদ্ধা অনেক ভাবতে লাগলো ,কি চাওয়া যায় টাকা পয়সা , ছেলের জন্য সন্তান নাকি তার নিজের দৃষ্টিশক্তি । অবশেষে বৃদ্ধা একটা সিদ্ধান্তে পৌছাতে পারলো । কিছুদিন পরে যখন দেবতা আবার আসলো এবং বৃদ্ধার ইচ্ছার কথা জানাতে বললো তখন বৃদ্ধা বললো “আমি যেন দূর থেকে দেখতে পাই ,আমার নাতনী একটা রাজ প্রাসাদে বসে সোনার চামচে দুধ খাচ্ছে”

এই কথা শুনে দেবতা হাসলেন ,এবং বললেন আচ্ছা আমি যেহেতু কথা দিয়েছি তাই তোমার তথাকথিত একটা ইচ্ছাই পূরণ করা হবে ।



--------------------------------------------------------------------------------
এই গল্পটা কিছুদিন আগে একজনের কাছে শুনেছিলাম , কিন্তু আমি জানিনা এইটা কোনদেশের রূপকথা , আমার কাছে ভালো লেগেছে তাই শেয়ার করলাম
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:০১
৩৯টি মন্তব্য ৩৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড

লিখেছেন হুমায়রা হারুন, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৯

খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

In the 2026 HSC examinations, a total of 297,621 candidates appeared... ...বাকিটুকু পড়ুন

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

×