এমন একজন থাকতে হয়,
যাকে ছাড়া জীবন নদী জল হারিয়ে শুষ্ক হয়
এমন কেউ থাকতে হয়,
যাকে নিয়ে সব হারিয়ে জীবন স্রোতে ভাসতে হয়।
জীবন নদীর উজান ভাটি যাকে ছাড়া হারায় গতি
তাকে নিয়ে খুব গোপনে সময় করে ভাবতে হয়,
এমন একজন থাকতে হয়।
গভীর ঘুমে মগ্ন যখন,
ঠিক তখনি জরিয়ে ধরে-অবাক করে কাঁদতে হয়
কোমল হাতে জড়িয়ে ধরে,
চোখের পানি মুছতে পারে, এমন কেউ সঙ্গি হয়
শত বিপদ মাঝেও তখন,
বুকের মাঝে আগলে রেখে একটু বেশি ভালবাসতে হয়
রোজ সকালে অফিস যেতে,
ইচ্ছে করে ফিরে আসার ভানটুকু তবু করতে হয়
ফিরে এসে ঠোটের মাঝে,
একটি চুমু বেশি খেতে অনেক বেশি ইচ্ছে হয়,
মিষ্টি মধুর শাসন করে,
কপট রাগের অভিমানে দু’চোখ বেয়ে জল গড়ানোর
এমন একজন থাকতে হয়।
যাকে ছারা জীবন যেনো ছন্ন ছাড়া উদাস হয়,
তাকে নিয়ে খুব যতনে ভালোবাসার আবরণে-
স্বপ্ন নীড়টি গড়তে হয়,
এমন একজন থাকতে হয়।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৫ দুপুর ১২:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



