'ওই **র বাচ্চা! ট্রলি জার্ক করল ক্যান?' আটিস্ট হিসেবে কাজ করতে গিয়ে শ্যুটিং স্পটে এমনতর গালাগালি প্রায়ই শুনতে পেতাম।
এরপর একদিন আমার হাতে এসব ছেলেদের (প্রযোজক হিসেবে) পরিচালনার দায়িত্ব উঠল।
তখন এসব ছেলেদের দিয়ে সঠিকভাবে কাজ করানোর জন্য 'গালাগাল' কতটা দরকার, ভেবে দেখার দরকার হলো। আমি চিন্তা করলাম, শ্যুটিং এর সেটে এরাইতো সবচে বেশি কায়িক পরিশ্রম করে। আর তাই কঠোর পরিশ্রম আর ঘামে ভেজা শরীরের এসব মানুষদের গালাগাল বাদ দিয়ে অন্যভাবে কাজ আদায়ের চেষ্টা করতাম।
এতে কখনও যদি ফল ভাল না হতো, তখন সহকারীরা বলে বসতো, 'ভাই এদের স্বাভাটাই এরকম, গালাগাল ছাড়া ওদের থেকে কাজ আদায় করা কঠিন।'
সময়টা এখন রাজনীতির। কয়েকদিন ধরে আমাদের রাজনীতিতে সুশীল বলে পরিচিত ভদ্রলোকদের বিভিন্ন আলোচনা আর টক শোতে একজন নেত্রী নিয়ে খুব বাজে মন্তব্য করতে দেখা যাচ্ছে। অথচ তুলনামুলকভাবে স্বল্প প্রাতিষ্ঠানিক শিক্ষিত ঐ নেত্রীকে এসব সুশীলদের উদ্দেশ্যে কথনওই 'মুই কার খালু রে' বা 'নিশি রাতের সিদেঁল চোর' এর মতো গালি দিতে শুনিনি। অথচ আজ তাদের মুখেই আজ ওই বেচারীকেই গালি খেতে হচ্ছে।
তাই বলে ভাবছি কেউ আবার বলে বসে কি না! 'ম্যাডাম এদের স্বাভাটাই এরকম, গালাগাল ছাড়া ওদের থেকে ভদ্রতা আশা করা কঠিন'।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


