লজ্জা আর ঘৃণায় কৃত্রিম মোনাজাত প্রত্যাখ্যান
১২ ই জুলাই, ২০১৪ রাত ২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজকে আমি অন্তত: আশা করেছিলাম যে, আমাদের মসজিদগুলো হতে জুমার নামাজ শেষে ইসরাঈলী নৃশংসতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল/টিছিল কিছু একটা হবে, প্রশাসন সম্ভবত: সেভাবেই প্রস্তুত ছিল। কারণ মসজিদের সামনে ছিল কড়া পুলিশি প্রহড়া। কিন্তু তারা বোধ হয় জানেনা যে, ইসলাম ধর্মাবলম্বীদের হাত থেকে ধর্মনিরপেক্ষ ধর্মাবলম্বীদের হাতে পরে আমাদের মসজিদগুলো ইতিমধ্যেই নি:শেষ হয়ে গেছে। তারপরও ‘মড়া যদি নড়ে উঠে’, এই বিশেষ সতর্কতা আর কি!
আমাদের ২২ নং রোডের ঈদগা মসজিদটা খিলগাঁও এলাকার সবচেয়ে বড় মসজিদ। মসজিদের খতিব প্লাস ইমাম সাহেবও তুলনামূলক স্মার্ট। কিন্তু এই ভদ্রলোক আমাকে আজ দারুণভাবে হতাশ করলন। জুমার সানি খুৎবা কিম্বা ফরজ নামাজ শেষের লম্বা মোনাযাতে তিনি একবারের জন্যও ফিলিস্তিনের মুসলমান ভাইদের জন্য দোয়া করলেন না। অথচ আমাদের মতো অন্ধ স্বার্থপর মুসল্লীদের দুনিয়া আখেরাতের তরক্কী চেয়ে তাঁর সে কী দোয়া! বিশেষ করে আজ যারা মসজিদে দান করেছেন তাদের বাবা-মা, শশুর-শাশুড়ীর জন্যতো তিনি কেঁদেই ফেললেন! এই না হলে আমাদের মসজিদ, আর ইমাম। আজকে সবার গল্পটা নিশ্চয়ই আমার কাছাকাছি।
একটা চাপা লজ্জা আর ঘৃণায় এ ধরণের কৃত্রিম মোনাজাত প্রত্যাখ্যান করে চলে আসলাম।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।
বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০
মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
কিরকুট, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭
হিন্দু লোহানা জাতি থেকে ধর্মান্তরিত হয়েছিল খোঁজা সম্প্রদায়।মোহাম্মদ আলী জিন্নাহ এই খোঁজা সম্প্রদায়ের মুসলিম ছিলেন এবং শিয়া গোষ্ঠীর আশারি সম্প্রদায়ের মানুষ ছিলেন। খোঁজাদের বিশ্বাস এবং ধ্রমীয় আচার-আচরণ সহজে কোন পরিচিত... ...বাকিটুকু পড়ুন

- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।
- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে...
...বাকিটুকু পড়ুন