১/ কেউ কারো নয়!
মা-বাবা, ভাই-বোন কেউ ই আপনার না; যদি তাগো স্বার্থের আঘাত লাগে।
২/যতই প্রেজেন্ট দেন, যতই সুটকেস ভইর্যা জিনিস পত্র লইয়া যান; তারপর ও কারো মন পাইবেন না। গ্যার্যান্টি দিলাম।
৩/টাকা-পয়সা ধার দিলে ফেরৎ পাওয়ার আশা ছাইর্যাই দিবেন। হয় সম্পর্ক খারাপ হবে বা দেনাদাররে আপনের ছুটির সময়কালীন সময়ে খুইজ্যাই পাইবেন না।
৪/দেশে বেশী জায়গা-জমি থাকলে, ভাই বেরাদার, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী না হউক কোন সরকারী দলের সন্ত্রাসী যে দখল নিবে, তাতে কুনু সন্দেহ নাই। সুতরাং প্রয়োজনের বেশী জায়গা জমি রাখবেন না!
৫/বউ-বাচ্চা রাইখ্যা বছরের পর বছর বিদেশ করবেন?
তাইলেই ধরা!
বউ বা আপনি পরকিয়ায় আক্রান্ত হইবেন।গ্যার্যান্টি ১০০% ভাগ।
মেয়ে বারবার বয় ফ্রেন্ড চেইন্জ করবে। গ্যার্যান্টি ৯০% ভাগ।
ছেলে রোমিও-ইভ টিজার বা সন্ত্রাসী হবে।গ্যার্যান্টি ৯০% ভাগ।
আরো কিছু থাকলে আপনারা এড করেন।
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





