somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সবচেয়ে বড় শক্তিধর আবুল : পার্থ ; ভিডিওটা দ্যাখেন ..... বিনা পয়সার বিনুদুন

১৭ ই জুন, ২০১৩ রাত ১১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পদ্মা সেতু কেলেঙ্কারির নায়ক সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে বিদ্যুৎখাতের দুর্নীতির ‘বাদশা’ আখ্যায়িত করলেন বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, ‘শুধু পদ্মা সেতু নয়, বিদ্যুৎখাতেও উনি (আবুল হোসেন) সবচেয়ে বড় শক্তিধর (বিগেস্ট প্লেয়ার)। এসময় তিনি হেফাজতকর্মীদের জঙ্গি বলারও কঠোর সমালোচনা করেন।



সোমবার রাত ৯টায় জাতীয় সংসদে এসব কথা বলেন বিরোধী জোট নেতা বিজেপি (মঞ্জুর) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

পার্থ বলেন, ‘শুধু পদ্মা সেতুতে আবুল হোসেনের নাম শুনেছেন? তিনি বিদ্যুতেও বিগেস্ট প্লেয়ার। ২০০৯ সালে সিলেটে ১৫০ মেগাওয়াট বিদ্যুত উৎপাদনের একমাত্র দরপত্রদাতা (বিডার) ছিলেন তিনি (আবুল)। ২০১০ সালে সিরাজগঞ্জের ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনেরও একমাত্র দরপত্রদাতা ছিলেন ওই আবুল হোসেন-ই।’

তিনি আরো বলেন, ‘২০১২ সালে ঘোড়াশালের ৩০০ মেগাওয়াটেরও একমাত্র দরপত্রদাতা ছিলেন এই আবুল হোসেন-ই। আর কেউ দরপত্র দিতে পারবে না। তিনি নিজে উপস্থিত থেকে অন্য সবার দরপত্র বাতিল করেছেন।’

পার্থ বলেন, ‘শুনলে অবাক হবেন। এসব খাতে বিশ্বব্যাংক টাকা দিতে রাজি না হওয়ায় সরকার ১৯৪ মিলিয়ন ডলার সেখানে দিয়েছে। শুধুমাত্র আবুল হোসেনকে বড় করার জন্য। এই আবুল হোসেন নাকি বাংলাদেশের সবচেয়ে সৎ ব্যক্তি। পদ্মা সেতু যদি কোনো দিন হয়, আমি (পার্থ) মনে করি এই সেতুকে ‘আবুল হোসেন সেতু’ নাম দিবে আওয়ামী লীগ সরকার।’

এরপর ব্যাংকিংখাতের দুর্নীতি নিয়ে পার্থ বলেন, ‘বর্তমান অর্থমন্ত্রী দেশের ব্যাংকিংখাতকে ধ্বংস করে দিয়েছেন। হলমার্ক নিয়ে অর্থমন্ত্রী বলেছিলেন- এটি কোনো ব্যাপার না। তিনি ঠিকই বলেছেন। এটি আসলেই কোনো ব্যাপার না। কারণ এ রকম আরো অনেক আছে।’

এসময় ইংরেজি দৈনিক নিউ এজ’র বরাত দিয়ে তিনি বলেন, ‘বেসিক ব্যাংক থেকে ৬ হাজার কোটি টাকা লোপাট হয়েছে। বেসিকের চেয়ারম্যান শেখ বাচ্চু সাড়ে ৩ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। শুধু তা-ই নয় তিনি নিজের ভাইয়ের নামেও ৭২০ কোটি টাকা তুলে নিয়েছেন।’

দুর্নীতি দমন কমিশন-দুদকের সমালোচনা করে পার্থ বলেন, ‘এসব দুর্নীতি নিয়ে দুদক তদšত্ম করেছে। কিন্তু কী ফলাফল হয়েছে? কিছুই হয়নি।’

ভিওআইপি নিয়ে তিনি বলেন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। মাত্র ২ টাকা ৭০ পয়সা রেটে ভিওআইপির ২৯ টি লাইসেন্স দেয়া হয়েছে। এই লাইসেন্স নিলে বিটিআরসিকে প্রতি বছর ৮ কোটি টাকা দিতে হয়। কিন্তু দুটি কোম্পানির জন্য অন্য আর কেউ কিছু করতে পারছে না। সেই কোম্পানি দুটির একটি হচ্ছে- স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ‘রাতুল’ আরেকটি হচ্ছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকুর। এরা বিটিআরসিকেও টাকা দেয় না।’

আন্দালিব রহমান পার্থ বলেন, সেনাবাহিনীর প্রতি আমার কোনো দুর্বলতা নেই। সেনাবাহিনীর সময় আমার বাবার চিকিৎসা করাতে পারিনি। ওয়ান ইলেভেনের সময় আওয়ামীলীগ সংসদ সদস্য শেখ সেলিম, ওবায়দুল কাদের ও আব্দুল জলিলের ওপর যে অত্যাচার হয়েছে তার জন্যেতো একটা হাবিলদারের চাকরী যেতে দেখলাম না। সংসদ উপনেতা পর্যšত্ম বলেছিলেন মাননীয় প্রধানমন্ত্রীকে নাকি বিষপানে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল? কারোরতো চাকরি যেতে দেখলাম না। মঈনউদ্দিন-ফখরুদ্দিন সরকার আওয়ামীলীগের কত কাছের সরকার তা বোঝা যায় নোয়াখালী-৩ আসনের ফলাফল দেখলে। যেখানে সারা বাংলাদেশে নৌকার জয়জয়কার তখন ওই আসনে নৌকা মার্কা ভোট পেয়েছিল মাত্র ৪ হাজার ৯৮ ভোট। কারণ মঈনউদ্দিনের ভাইকে এমপি বানানোর জন্যে আসল লোককে নমিনেশন দেয়া হয়নি। এই যদি মাইন্ডসেট হয়ে থাকে তাহলেতো করার কিছু থাকে না।

পার্থ বলেন, গণতান্ত্রিক পন্থায় ক্ষমতা পরিবর্তন হোক। উন্নয়নের ওপর ভিত্তি করে যখন ক্ষমতার পালা বদল হবে, তখন ঠিক করা হচ্ছে কে ইসলামিক, কে ননইসলামিক, কে মুক্তিযুদ্ধের পক্ষে, কে বিপক্ষে, কে শাহবাগী, এ্যান্টি শাহবাগী, ইন্ডিয়ান, প্রোইন্ডিয়ান, সেক্যুলার, ননসেক্যুলার ইত্যাদি। আমাদের ঠিক করা উচিত উন্নয়ন কি হয়েছে আরো কতটা করতে হবে। নাহলে আমরা ৪২ বছর পেছনে চলে যাব। গণতন্ত্রে অবশ্যই ভোটাধিকার একটি বড় ব্যাপার। মাঝে মাঝে যোগ্য জায়গায় যোগ্য ব্যক্তি থাকলে সেটা অন্য সবকিছুকে ‘সুপারসিট’ করে।

পার্থ বলেন, আমাদের ‘প্রায়োরিটি’ ঠিক করা উচিত। সাভারে রানা ভবন ধসের পর টেলিভিশনে দেখি হ্যাক্সোব্লেড, ড্রিল মেশিন ও অক্সিজেন নিয়ে আসুন। তাহলে রাশিয়া থেকে ১০ হাজার কোটি টাকার অস্ত্র কিনে আমরা কার বিরুদ্ধে যুদ্ধ করব। সরকারের তরফ থেকে বলা হয় এ অস্ত্র নাকি স¯ত্মায় পাওয়া গেছে। স¯ত্মায় বিক্রি হলে কী আমরা তাজমহল কিনব নাকি। আসলে ১০ হাজার কোটি টাকার অস্ত্র কিনে পিলখানায় সেনাবাহিনী ক্ষতি হয়েছে, শেয়ারবাজার যে ভাবে ভাতে মরেছে তাতে কোনো লাভ হবে না এ অস্ত্র কিনে।
Click This Link
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১৩ রাত ১১:৪০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×