somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিটি কর্পোরেশন নির্বাচনঃ হীরননামা; কাকের মাংশ কাক খায়

১৯ শে জুন, ২০১৩ রাত ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শওকত হোসেন নির্বাচনে পরাজয়ের জন্য দলীয় লোকদের দায়ী করেছেন।বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ১৪ দল সমর্থিত পরাজিত মেয়রপ্রার্থী ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. শওকত হোসেন হিরন নেতাকর্মীদের সঙ্গে নির্বাচন পরবর্তী মতবিনিময় সভা করেছেন।

এ সময় তিনি নিজে যেমন অঝোরে কাঁদলেন, তেমনি কাঁদালেন নেতাকর্মীদেরও।

মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টায় নগরীর বরিশাল ক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় হিরন স্পষ্ট ভাষায় বলেন, ‘বরিশালের মানুষ আমাকে ঠিকই ভোট দিয়েছে, তবে আমার সাথে বেঈমানি করেছে আমার দলেরই কতিপয় নেতা। তারা নেপথ্যে আমার বিপক্ষে কাজ করেছে।’ তিনি বলেন, সাধারণ মানুষ উন্নয়ন দেখে টেলিভিশনে ভোট দিয়েছে। আমি সেজন্য কৃতজ্ঞ। আমাকে হারানো হয়েছে। পরাজয়ের মূল কারণ দলের জেলা সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ ও তার অনুসারীরা।
পরাজয়ের কারণ উল্লেখ করে শওকত হোসেন বলেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম দেওয়ান, আবুল হাসানাতের শ্যালক কাজী কামালসহ তার অনুসারীরা আনারসের পক্ষে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রভাবিত করেছে। ভোটের আগে তারা হিন্দু বাড়িতে বাড়িতে গিয়ে টেলিভিশনে ভোট না দেওয়ার জন্য বলেছে। ভোটের দিন কেন্দ্রে কেন্দ্রে দাঁড়িয়ে থেকে টেলিভিশনের বিপক্ষে কাজ করেছে।
আজ মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে নগরের বরিশাল ক্লাব চত্বরে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন শওকত হোসেন।
নবনির্বাচিত মেয়র আহসান হাবিবকে উদ্দেশ্য করে শওকত হোসেন বলেন, আপনার যা দুর্নীতি আছে আগে সেইসব দুর্নীতি প্রকাশ করুন। আপনার দলের সাংসদ মজিবর রহমান সরোয়ারের দুর্নীতি প্রকাশ করুন। তারপর আমার কথা বলেন। আমি তিন নম্বরে।
নির্বাচন পরবর্তী সহিংসতার করা উল্লেখ করে শওকত হোসেন বলেন, ৪ বছর ৭ মাস বরিশালে রাজনৈতিক সহাবস্থান বজায় রেখেছি। এটাকে দুর্বলতা ভাবলে ভুল করবেন। নির্বাচন যেতে না যেতেই শেখ হাসিনার ছবি ফেলে দিয়েছেন, নেতা-কর্মীদের মারধর করা হচ্ছে। শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী, তিনি পদত্যাগ করেনি। আগামীতে কোন নেতা-কর্মীর ওপর আঘাত আসলে ১৮-দলীয় জোট নেতা-কর্মীদের ছাড় দেওয়া হবে না।
আগামীতে আমাদের নেতা-কর্মীদের ওপর আঘাত আসে তাহলে এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
বক্তৃতার এক পর্যায়ে শওকত হোসেন আবুল হাসানাতের উদ্দেশ্যে বলেন, আমি তো কোন দলের সঙ্গে বা নেতা-কর্মীর সঙ্গে অন্যায় করিনি। আমি আপনার হাত ধরে দলে এসেছি। আপনি আমাকে হারাননি, আপনি বঙ্গবন্ধুর কফিনে আঘাত করেছেন। আপনি এসে কর্মীদের কান্না দেখে যান। আপনি ছিলেন আমার রাজনৈতিক অভিভাবক। অভিভাবক হয়ে এইভাবে আঘাত করলেন? আজ থেকে শেখ হাসিনা ছাড়া আর কোন রাজনৈতিক অভিভাবক নেই।
আগামীতে কোন নির্বাচন না করার অঙ্গীকার করে শওকত হোসেন বলেন, আবুল হাসানাতের কারণে এই বরিশাল আসন থেকে আওয়ামী লীগের কোনদিন সাংসদ বা মেয়র হতে পারেনি আগামীতেও পারবে না। প্রবীণ রাজনৈতিক নেতা মহিউদ্দিন আহম্মেদ, মাহবুব উদ্দিন আহমেদকে হারানো হয়েছিল। এবার আমাকে হারানো হল। এক ছাদের নীচে থেকে একজন নির্বাচন করবে অন্যজন বিরোধিতা করবে তা হয় না। নেত্রীকে (শেখ হাসিনা) বলে এখান থেকে সরে দাঁড়াব। ব্যবসা করব।
মতবিনিময় শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে আবুল হাসানাতের বিরুদ্ধে শ্নোগান দেন নেতা-কর্মীরা। মিছিলটি নগরের সোহেল চত্বরে জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×