somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘ইউটিউবের ব্যক্তি আর সংবাদ সম্মেলনে রাষ্ট্রপক্ষের সাক্ষী একই’:P এখন কি হপে?

৩০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর পক্ষে করা দুটি আবেদন খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল।

আবেদন দুটি হল- নিজামীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ১১তম সাক্ষী শামসুল হক নান্নুকে পুনরায় জেরা (রিকল) এবং ইউটিউবে প্রকাশিত ও সংবাদ সম্মেলনে নান্নুর বক্তব্য যাচাইকারী সংস্থা ইন্টারন্যাশনাল ভ্যারিফিকেশন সার্ভিসের প্রধান তদন্ত কর্মকর্তা ক্যাপ্টেন জন পি স্লেটারকে সাক্ষী হিসেবে সমন জারি।

বুধবার বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চেম্বারে বসে এ আবেদন খারিজ করেছে বলে জানান আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম।

এছাড়া অতিরিক্ত ডকুমেন্ট দাখিল বিষয়ে করা আবেদনের আংশিক খারিজ করেছে ট্রাইব্যুনাল।

তাজুল ইসলাম বলেন, ‘গত রবিবার আমরা দুটি আবেদন করেছিলাম। ট্রাইব্যুনাল আবেদন দুটি শুনানি না করে চেম্বারে বসেই খারিজ করে দিয়েছেন।’

তিনি বলেন, ইউটিউবে প্রকাশিত বক্তব্য এবং সংবাদ সম্মেলন করে নান্নু যে বক্তব্য দিয়েছেন তা একই ব্যক্তির। এই দুই বক্তব্য যাচাই করে রিপোর্ট করেছেন ইন্টারন্যাশনাল ভ্যারিফিকেশন সার্ভিসের প্রধান তদন্ত কর্মকর্তা ক্যাপ্টেন জন পি স্লেটার।

রিপোর্টে তিনি বলেছেন, ইউটিউবে প্রকাশিত বক্তব্য এবং সংবাদ সম্মেল রাখা বক্তব্য একই ব্যক্তির।

প্রসঙ্গত, নিজামীর বিরুদ্ধে সরকার ও প্রসিকিউশন জোরপূর্বক সাক্ষ্য নিয়েছে বিদেশি পত্রিকা দ্যা টেলিগ্রাফ ও ইউটিউবে প্রকাশিত সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে গত ২২ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করেন সাক্ষী শামসুল হক নান্নু।

তিনি বলেন, ‘আমাকে জাড়িয়ে বিদেশি পত্রিকার যে সংবাদ প্রকাশিত হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন। ইউটিউবে প্রকাশিত বক্তব্য আমার নয়।’

রাষ্ট্রপক্ষের সাক্ষী আরো বলেন,’ আমার এবং আমার পরিবারের সদস্যদের জীবন সংকটময়। হীন উদ্দেশ্য নিয়ে আমার সম্পর্কে এ সংবাদ প্রচার করা হয়েছে।’

আইনজীবী তাজুল ইসলাম বলেন, তদন্ত কর্মকর্তা ক্যাপ্টেন জন পি স্লেটার ফ্রিকোন্সি যাচাই করে দেখেছেন ইউটিউবে প্রকাশিত নান্নুর বক্তব্য ৯৯ ভাগ সত্য।’

প্রসঙ্গত, বৃটেনের ডেইলি টেলিগ্রাম পত্রিকায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবদুল কাদের মোল্লা শীর্ষক এক সংবাদে আন্তর্জাতিক অপরাধ বিশেষজ্ঞ টবি ক্যাডম্যানের বরাত দিয়ে অ্যাডভোকেট শামসুল হক নান্নুর বক্তব্য প্রকাশিত হয়।

প্রকাশিত সংবাদে নান্নু বলেছেন, ‘এ মামলার সরকারপক্ষ ৪/৫ জন সাক্ষীর একটা সিন্ডিকেট তৈরি করলো। আমি সেই সাক্ষীদের একজন। আমাদের ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হলো। সরকার আমাকে চার/পাঁচটা মামলার প্রধান আসামি করে জোর করে সাক্ষ্য নিয়েছে।’

পত্রিকার প্রতিবেদনে আরো বলা হয়, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষীর হলে তিনি বলেন, যে আমাকে সাক্ষ্য দিতে হবে। প্রধানমন্ত্রী বললেন, তুই সাক্ষী দিয়ে দে, আমি তোকে মুল্যায়ন করবো।’

এ ছাড়া যুদ্ধাপরাধের বিচার ইস্যুতে সরাসরি আর্মি সংযুক্ত আছে। শেখ হাসিনার ডান হাত বলে খ্যাত লে. জেনারেল ইমরুল কায়েসের নেতৃত্বে মিলিটারির একটা ইন্টিলিজেন্স বিভাগ ব্যাপারটা হ্যান্ডেল করছে। নান্নু বলেন, ‘ইমরুল কায়েসকে পরবর্তী সেনাপ্রধান করা হবে। ছেলেটাই আমাকে ক্যান্টনমেন্টে নিয়ে সাক্ষ্য দিতে বাধ্য করেছে।’

সাক্ষী বলেন, ‘আমার ছেলে বিসিএস–এ এএসপি পদে চাকরি পেয়েছে। কিন্তু তাকে আউট করে দেয়া হয়েছে। তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী টুকুর সঙ্গে আমার একটা বোঝাপড়া হলো। টুকু বলল, ‘তুমি মুক্তিযোদ্ধা। নিজামীর বিরুদ্ধে তোমাকে যেভাবে সাক্ষ্য দিতে বলি, তুমি ঠিক সেভাবে সাক্ষ্য দিবে।’

টুকু বলেন, ‘তাহলে তোমার ছেলের চাকরি বহাল থাকবে। অন্যথায় পুলিশ ইনভেস্টিগশনে তোমার ছেলের নাম বাদ দেয়া হবে।’

নান্নু বলেন, ‘এছাড়া আমার ছেলের বিরুদ্ধেও মামলা দেয়া হয়েছে যাতে কোনভাবেই চাকরিতে জয়েন করতে না পারে। তখন আমি ছেলের চাকরির জন্য টুকুর কাছে স্যারেন্ডার করলাম।’

টুকু বলল, ‘আমি তোমার ছেলেকে চাকরি দেব কিন্তু তোমাকে নিজামীর মামলার চাক্ষুস সাক্ষী হতে হবে।’

‘এছাড়া আর্মির ডিজিএফআই প্রধান বলল, ‘সাক্ষ্য আপনাকে দিতেই হবে, ইচ্ছা হলেও দিতে হবে, অনিচ্ছায় হলেও দিতে হবে। কারণ সরকার আপনার ওপর ডিপেন্ড করছে। আর এভাবেই আমাকে নিজামীর বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা হলো’ যোগ করেন নান্নু।

প্রতিবেদনে আরো বলা হয়, ‘ওরা বলল ওরা আমাকে (নান্নু) পিক আপ করে নিয়ে যাবে, রিহার্সাল করাবে, যা বলবে তাই সাক্ষ্য দিতে হবে। অন্যথায় র্যা ব আমাকে নিখোঁজ করে ফেলবে। এছাড়া বলল, ‘যদি আমি তাদের শেখানোর বাইরে কোনো কথা বলি তারা আমাকে মামলায় জড়াবে এবং গ্রেপ্তার করবে।’

নান্নু বলল, ‘এদের যা ভিউ দেখলাম, হাসিনার সঙ্গে কথা বলে, এরা যেকোন প্রকারে ক্ষমতায় আসবে, আর তাতে যদি বহু লোক ফেরে ফেলতে হয়, তাও ফেলবে।’

নান্নুর ভাষ্যমতে, হিটলারের পঞ্চম বাহিনীর মত র্যা বের মধ্যে টুকুর একটা নিজস্ব বিশেষ বাহিনী আছে। এরাই যখন ইচ্ছা, যাকে ইচ্ছা ধরে নিয়ে যায়।

নান্নু বলল, ‘এই শয়তানগুলোকে ভয় পাচ্ছি কেন জানেন? এরা মানুষ না। কথা না শুনলে এরা যে কাউকে মেরে ফেলতে পারে।’
Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×