somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ত্রিভুজ, সিমরানের বর্বর আক্রমন ও তিরন্দাজের একান্ত কিছু কথা

১৫ ই জুন, ২০০৬ রাত ২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকেই শান্তির কথা বলছেন গতকাল দুপুর থেকে। কালপুরুষ, পথিক, হযবরল, শো ম চৌ, স্বরহীন, মদন সহ অনেকেই। তাদের আহব্বানে সাড়া দিয়েই নানা নোংরা প্রচারনার পরও চুপচাপ ছিলাম। ব্যক্তিগত আক্রমন কাউকে কখনোই করিনি, সবসময় সবাইকেই না করার জন্যে বলে এসেছি। এমনকি যাদের সাথে আমার মতের মিল রয়েছে, তাদেরকেও ব্যাক্তিগত আক্রমণ থেকে দুরে থাকার কথা সবসময় বলে এসেছি। তাদের সাথে ঝগড়াও করেছি, অনেক সময় অন্যপক্ষকেও ডিফেন্ড করেছি। ছাগল সংক্রান্ত আলোচনায় একবারও যোগ দিইনি। কখনো কাউকে গালাগালি করে কিছু বলিনি, এটা আমার স্বভাব নয়। চেষ্টা করলেও পারব না। ব্লগ জীবনের শুরুতে বদরুলএর সাথে একবার বাড়াবাড়ি হয়েছিল, পরে নিজের কাছেই ভাল লাগেনি। আমরা দুজনেই আলাদা মতের হলেও পরস্পর পরস্পরের কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলাম।

তারপরও নিজের মতামত প্রকাশ করেছি বেশ জোড়ালো ভাবেই। সে জোরালো আওয়াজে ছিল যুক্তির প্রাধান্য, যুক্তিহীন কথার জোরে কাউকে কোনঠাসা করা নয়। আস্তমেয়ের বক্তব্যের সমর্থনে মহুয়ামন্জুরীকেও ছেড়ে কথা বলিনি।

যে পোষ্ট নিয়ে এত কথা, তা ত্রিভুজের পোষ্টে ত্রিভুজ দিয়েছেন। সেখানে আমার কোন বাড়াবাড়ি ছিল না। লেখার পাশাপাশি আমার কাছে যা প্রশ্ন করার মতো মনে হয়েছিল, তা রেখেছিলাম। এ নিয়ে বেশী বলার ইচ্ছে নেই। যারা এ নিয়ে ভবতে চান, দয়া করে পোষ্ট ও উত্তরগুলো পড়ে নেবেন। তারপর নিজের স্বাধীন সত্বাকে প্রশ্ন করে নিজের চিন্তাকে সাজাবেন।

অনেকগুলো মিথ্যাচার রয়েছে ত্রিভুজের পোষ্টে। সিমরান একটা পোষ্ট দিয়েছিলেন আমাকে আক্রমন করে। সেখানেও যোগ দিয়েছিলেন ত্রিভুজ। সেখানে আমার আত্মপক্ষ সমর্থনের ধারা ও ত্রিভুজের বক্তব্য পাশাপাশি সাজালেই দেখা যাবে কে কতটুকু উগ্র ও যুক্তিহীন বক্তব্যে অন্যকে আক্রমণে ব্যাস্ত।

ত্রিভুজের মিথ্যাচারগুলো বলছি। অপবাদ দেয়া হয়েছে, আমি নাকি সিমরানের আক্রমণের পর আমার পোষ্ট পরিবর্তন করেছি। পুরোপুরি উদ্দেশ্যপ্রনোদিত মিথ্যে কথা। আমার পোষ্ট সর্বপ্রথম পড়ে মন্তব্য রেখেছেন শোমচৌ। ওনি বলতে পারবেন, আমি পরিবর্তন করেছি কি না। সামহোয়ারের যদি তেমন কোন সুযোগ থাকে তা পরীক্ষা করার, তারাও বলতে পারবেন।

আরেকটা অপবাদ হলো, আমি নাকি সিমরানের অনেক মন্তব্য মুছে দিয়েছি। অনেক নয়, একটি মন্তব্যই মুছেছি আমি ও তা মোছার সময় বলেও নিয়েছি। নোংরা গালাগাল ছিল, আমি নিজে কাউকে কখনো দিইনা, আমার শুনতেও ভাল লাগেনা। তাছাড়া আর কোন মন্তব্য মুছিনি আমি। মডারেটরদের যদি এসব প্রমান করার কোন সুযোগ থাকে, তাহলে তাদের প্রতি আমার সে অনুরোধ রইল।

ত্রিভুজকে বলছি। আমি ধার্মিক নই। আপনারা মনে প্রানে ধার্মিক। প্রতিটি ধর্মের প্রাথমিক বক্তব্য হচ্ছে নিজেদের সততা বজায় রাখা। আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি তা করেছেন। সিমরানের কাছেও আমার একই প্রশ্ন রইল। ত্রিভুজ ও মহাজন, আপনারা পরে এ তর্কে যোগ দিয়েছেন। সিমরানের কাছে শুনেছেন আমি মন্তব্য মুছেছি ও আমার লেখা পরিবর্তন করেছি। আপনারা কি বিষয়টি একাটি বার তলিয়ে দেখেছেন, কথাটি ঠিক কি না? আপনাদের নিজেদের হাতে তার কোন প্রমান আছে ? আপনারা তা করেন নি। আমার বক্তব্যের বিরুদ্বে আপনাদের মতামত থাকতে পারে, আপনারা তা যুক্তিসঙ্গতভাবে প্রকাশ না করে নোংরা আক্রমনের আশ্রয় নিয়েছেন।

এবার শান্তিকামী ও সুশীলদের ব্লগারদের কাছে আমার কথা। আমার অনুরোধ আপনারা এর প্রতিবাদ করবেন। তবে তার আগে পুরো বিষয়টি ভাল করে বিচার করে নিজেদের সিদ্ধান্তে উপনিত হবেন। তা না হলে আমি নিজে শান্তির দিকে আর নজর রাখবো না। আমার প্রতিবাদ চালিয়ে যাব এবং তা যেভাবেই হোক না কেন। তারপরেও যদি এই সীমাহীন নোংরামোর সাথে না পেরে উঠি, নিজের সন্মানের প্রতি নজর রেখে বিদায় নেব। এটা নোংরামোই সত্যিকার ভাবে, এর কোন তুলনা নেই। আপনাদের সাথে মতবিনিময় না করতে পারলে খারাপ লাগবে আমার, কিন্তু জীবন, সময় আর সৃষ্টি থেমে থাকে না কখনোই।

সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারি পরোয়ানা: ইতিহাসের প্রতি অবমাননা।

লিখেছেন রাবব১৯৭১, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৪৩

বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারি পরোয়ানা: ইতিহাসের প্রতি অবমাননা।
=======================================
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যাঁরা অমর হয়ে আছেন, তাঁদের অন্যতম হলেন তোফায়েল আহমেদ। উনসত্তরের গণঅভ্যুত্থান থেকে শুরু করে মহান... ...বাকিটুকু পড়ুন

নিজের দোষ দেখা যায় না, পরের দোষ গুনে সারা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই মে, ২০২৬ রাত ২:১০


ভারতের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন নিয়ে বাংলাদেশে যে পরিমাণ চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, তা দেখে অবাক না হয়ে উপায় নেই। সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যায় অদ্ভুত সব তত্ত্ব। ফেইসবুক... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির জয়: সব কিছু ভেঙে পড়ে

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই মে, ২০২৬ দুপুর ২:২৮


"তোমরা যেখানে সাধ চলে যাও - আমি এই বাংলার পারে
র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিব খয়েরি ডানা শালিখের..."

জীবনানন্দ দাশ ''রূপসী বাংলা'র কবিতাগুলো বরিশালে তাঁর পৈতৃক বাড়িতে বসে লিখেছিলেন। জীবনানন্দের... ...বাকিটুকু পড়ুন

আপার কারণে দিদি হেরেছন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৩:০৩




আপা এপারের হিন্দুদেরকে স্নেহ করতেন তাতে ওপারের হিন্দু খুশী ছিল। আপা ভারতে বেড়াতে গেলে মোদীর আতিথ্যে আপা খুশী। কিন্তু আপার আতিথ্যে দিদি কোন অবদান রাখলেন না। তাতে হিন্দু... ...বাকিটুকু পড়ুন

×