somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফ্যান, বিশ্বকাপ ও আমার অক্ষমতা

০৫ ই জুলাই, ২০০৬ সকাল ৯:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফ্যান কাকে বলা হয় ? সংজ্ঞা হিসেবে বলা যেতে পারে, ফ্যান সে মানুষটি, যে কোন একটি বিশেষ ব্যাক্তি, বিশেষ দল বা বিশেষ বিষয়ের অন্ধ অনুসারী। মুল শব্দটির উৎপত্তি ইংরেজী থেকে হয়ে তার বিভিন্ন ভাষায় প্রবেশ। যে সব বিযয়কে আকড়ে ফ্যান তৈরী হতে পারে, তার মাঝে রয়েছে খেলাধুলা, মিউজিক, শিল্প, থিয়েটার, ফিল্ম ও টেলিভিশন, দৈনন্দিন ব্যাবহারী দ্রব্য, রাজনৈতিক দল ও ধর্মকে ধরা যেতে পারে।

কোন কোন ফ্যানগ্রুপ সমাজে নেতিবাচক প্রভাব ফেলেন। যেমন কোন রাজনৈতিক দল বা বিশেষ ধর্মের প্রতি অন্ধ আনুগত্য। যেহেতু এসব ফ্যানরা তাদের চিন্তা অন্যদের সবরকম যুক্তি তর্ক, বোধকে অগ্রাহ্য করে প্রতিষ্ঠিত করতে চান, উগ্রতাই তাদের একমাত্র হাতিয়ার হয়ে দাঁড়ায়। এদেরকে ফ্যানাটিক বলা যেতে পারে। এদের প্রভাবে সমাজের ভেতরে সুবোধ চিন্তার ভারসাম্য নষ্ট হয়। ভিন্নচিন্তার মানুষের আত্মার ভেতরেও যে স্বকীয় বৈষিষ্টে বৈচিত্রময় সামাজিক চিন্তাধারা, তার পরিস্ফুটন এই সামাজিক প্রভাবে ঘটে না আর। ধর্ম ও রাজনৈতিক উস্মাদনায় পরিচালিত সামাজিক নিষ্পেষনে অংকুরেই বিলুপ্তি ঘটে তার।

অন্যান্য ফ্যানগ্রুপ মাঝে মাঝে নেতিবাচক প্রভাব ফেললেও তার ক্ষতিকারক দিকগুলো এতটা প্রকট নয়। কিছু কিছু ফুটবল ফ্যানের কারনে সংঘর্ষের সৃষ্টি হলেও তার স্থায়িত্ব একটা বিশেষ সময় ও পরিধির মাঝেই সীমাবদ্ধ থাকে। মিউজিক, শিল্প, থিয়েটার, ফিল্ম ও টেলিভিশন এর যারা ফ্যান, তারা তাদের উস্মাদনা সাধারনত: নিজেদের মাঝেই সীমাবদ্ধ রাখেন।

তারপরেও ফ্যান থাকবে, তাদের ভালোলাগার বৈপরিত্বও থাকবে। প্রতিদিনের গৎবাঁধা জীবনে প্রতিটি মানুষেরই উচ্ছাস প্রকাশের একটা ক্ষেত্র দরকার। কোন গোষ্টিবদ্ধতাকে আকড়ে ধরে এর প্রকাশ আরো বেশী নিবিড়ভাবে ঘটে। বদ্ধ পুকুরে আগাছা জস্মায় দ্রুত। সময়ে সময়ে স্রোতের বারে ভাসিয়ে নিতে হয় সে আগাছাকে। না হলে বাতাস ভারী হয়, নি:স্বাস নেয়া তখন অনেক কষ্টসাধ্য হয়ে পড়ে।

আমি নিজেও মুক্ত নই এর প্রভাব থেকে। ফুটবল বিশ্বকাপে আমি এশিয়া ও আফ্রিকার গরীব ও দুর্বল দলগুলোর সমর্থক। তারা বাদ পড়ার পর আসে ব্রাজিল ও আর্জেন্টিনার কথা। ইউরোপীয়ান প্রতিষ্ঠিত দলগুলোকে কখনোই সমর্থন করতে পারি না। তবে ইংল্যান্ড ও জার্মানীর প্রতি আমার সবচে' বেশী অপছন্দ। অর্থাৎ আমি এ দুটো দলের এন্টি ফ্যান। আমার বউ, ছেলে ও অনেক ঘনিষ্ট বন্ধুবান্ধব জার্মান দলের সমর্থক। জানি জার্মান দল হারলে তারা কষ্ট পাবে বেশ। আমি ইটালীর সমর্থকও না। তারপরেও কাল অনেক চেষ্টা করেও নিজের ভেতরে জার্মান দলের প্রতি সমর্থন আনতে পারলাম না। আমাদের এই অনুভুতিগুলোর কাছে আমরা এত বেশী শক্তিহীন কেন ?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



"ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস"

একটা সময় ছিল, যখন বাংলাদেশ ক্রিকেটে "কোচ" শব্দটা মানেই ছিল ঝড়!

রাসেল ডোমিঙ্গো, হাথুরুসিংহে-
Phil Simmons (2024–present)
Chandika Hathurusingha (2014–2017, 2023–2024)
Russell Domingo (2019–2022)
Steve Rhodes... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×