somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্ষিত সমাজ আমার, তোমাকে সালাম জানাই

১০ ই জুলাই, ২০০৬ ভোর ৬:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গনপিটুনীতে কাউকে হত্যা করা যে কোন হত্যার মতোই চরম, এক অপরাধ। হতে পারে সন্ত্রাসের বিভীসিকায় এতই ত্যাক্ত নাগরিক সমাজ যে, পিঠ দেয়ালে ঠেকেছে তাদের। এবং তারই প্রভাবে এই হিংস্রতার বহি:প্রকাশ। কিন্তু তারপরও তা যে কোন হত্যার অপরাধ থেকে আলাদা করা যায়না। যারা এ হিংস্রতায় যোগ দেয়, তারা সবাই কি সৎ ? যদি সততা এ হত্যার অধিকারের মানদন্ড হতো, তাহলে ক'টা মানুষের হাত উঠতো ঘোষিত ছিনতাইকারীদের গায়ে ?

গতকালের পত্রিকায় পড়লাম তিনজন ছিনতাইকারীকে গনপিটুনি দেয়া হয়েছ। কথিত ছিনতাইকারীদের একজন পরে মারা যায়। এমন ঘটনা আমাদের দেশে নতুন নয়। বহুবার ঘটেছে। একসময় তা ফ্যসান হয়ে দাড়িয়েছিল। তাতে অনেক নিরপরাধীকেও প্রান হারাতে হয়েছে। যাকে অপছন্দ, তাকে ভীড়ের মঝে একবার ছিনতাইকারী বা পকেটমার হিসেবে প্রকাশ করতে পারলেই সাফল্য অনিবার্য। ভীমরুলের মতো ঝাপিয়ে পড়বে তার উপর সুবোধ মানুষের দল। মানবিকতা, ধর্ম সবই অচল তখন। সচল হয় হাত, পা , কব্জির জোর আর হিংস্রতার দানবীয় উল্লাস। কেন তথাকথিত সুবোধ সমাজ আজ এতটা হিংস্র ? কেন মানবতা আর ধর্মের আজ এই নিদারূন পরাজয় ?

হতে পারে এবারকার ঘটনার এরা সত্যিই ছিনতাইকারী। তারপরেও একটি নাগরিক সমাজের সদস্য হিসেবে এ অধিকার আমাদের হাতে বর্তাতে পারে ? আমরা সবাই কি র্যাব হয়ে যাচ্ছি ? আমরা র্যাব, র্যাবও র্যাব, তাহলে সন্ত্রাস কমছে না কেনো ?

তেমনি ঝাপিয়ে পড়েছিল ভার্সিটি চত্বরে সুবোধ ছাত্রদের দল অসহায়া বাঁধনের ইপর। কারণ আলাদা হলেও ঘটনার চেহারা একই। ভার্সিটির ঘটনায় তথাকথিক ছাত্ররা ধর্ষণ করার চেষ্টা করেছে একজন অসহায়া নারীকে, আর ছিনতাইকারীদের ঘটনায় তারা ধর্ষণ করছে একাটা সমাজকে। আর কতদিন চলবে এই ধর্ষণ ? তাছাড়া আরেকটি প্রশ্ন আসে। যখন বাধনকে ধর্ষনের চেষ্টা করা হয়েছিল, তখন এই ধর্ষনকারীদের উপর ঝাপিয়ে পড়েছিল ক'জন তথাকথিত ভলোমানুষ ? কোথায় আমাদের বিবেক ? কোথায় আমাদের ধর্মীয় মুল্যবোধ ? আমরা কি এই পোষ্টের সাথে দেয়া ছবির সময়ে ফিরে যেতে চাইছি ?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×