somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এমন দেশটি কোথাও খুজে পাবে নাকো তুমি

১০ ই জুলাই, ২০০৬ বিকাল ৩:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একটি দেশের রাষ্ট্রনৈতিক কাঠামোতে গনতান্ত্রিক প্রক্রিয়ার প্রয়োগ যখন ব্যার্থ হয়, তখন সে দেশে 'মার্শাল ল' বা একনায়কতন্ত্রী শাসনব্যাবস্থা ঘাটি গেড়ে বসতে পারে। সংসদীয় আইন কানুন বাতিল হয়ে যায়, কোন মানবিক বা রাজনৈতিক অধিকারের তোয়াক্কা না করেই কঠিন হাতে আভ্যন্তরিন অরাজকতাকে দুর করার চেষ্টা করা হয়। লোকজনের মনে সামান্য সময়ের জন্যে হলেও স্বস্তি ফিরে আসে। এটা বাইরের চেহারা মাত্র। পরিনামে একটি বিরাট তির মুখোমুখি পড়ে দেশটি। বিশ্বাসযোগ্যতা কমে যায় সে দেশের। কুটনৈতিক ও বৈদেশিক বানিজ্য অন্যান্য নানাবিধ সম্পর্কে টানাপোড়ন শুরু হয়। অন্যান্য দেশগুলোর সাথে পারস্পরিক সম্পর্কে ভাটা পড়ে। বিশ্বের কাছে সে দেশের মর্যাদা কমে যায়।

আমাদের দেশের আভ্যন্তরিন আইন কানুন ব্যর্থ হবার কারনেই মাথা চাড়া দিয়ে উঠেছে সন্ত্রাসীরা। আর ব্যর্থ হবার প্রধার কারণ হচ্ছেন আমাদের রাজনীতিকগন। এরা সৎ নন। দেশের বড় বড় মতাধর রাজনীতিকরাই এ সব সন্ত্রাসীদের লালন পালন করে থাকেন। এদেরকে ব্যাবহার করেই তারা তাদের রাজনৈতিক উচ্চাশা পুরণ করেন ও সম্পদের পাহাড় গড়ে তোলেন। তারাই আবার জনগনের সামনে রকের ভুমিকা পালন করতে চান। র্যবের মতো সংস্থা গঠন করেন সন্ত্রাসী দমনের মানসে। এ সংস্থার হাতে জাতীয় পদক তুলে দিতেও দ্বিধা বোধ করেন না।

র্যাব কোন রকম গনতান্ত্রিক অধিকারের ধার না ধেরে একতরফাভাবে সন্ত্রাসীদের ক্রশফায়ারের দোহাইএ হত্যা করে। এ হত্যা আভ্যন্তরীন ও আন্তজর্াতিক রীতিনীতির পরিপন্থি হলেও দেশের মানুষ হাঁফ ছেড়ে বাঁচছে। প্রতিটি পদেেপই সন্ত্রাস আর অরাজকতার কবলে পড়ে অতিষ্ঠ সাধারণ মানুষ। তারা নিরুপায় হয়েই র্যাবের এই মানবতা বিরোধী কার্যক্রমে সমর্থন দিতে বাধ্য হচ্ছে। বিদেশে এ নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে, মানবতাবাদী সংস্থাগুলো বাংলাদেশকে মানবতালঙ্ঘনকারী দেশ হিসেবে সামনের কাতারে দাড় করিয়েছে। দেশের ভাবমুর্তি নষ্ট হচ্ছে সারা পৃথিবীর সামনে। এসব দিকে নজর দেয়ার উপায় স্বাভাবিকভাবেই দেশের সাধারণ মানুষের নেই।

এমন একটি দেশের মানুষ হিসেবে আমরা তাহলে কোথায় ? অন্যায়কে অন্যায় জেনেও আমরা তাকে সমর্থন দিতে বাধ্য হচ্ছি। আমাদের বিবেকবোধের সঠিক ব্যাবহার আমরা করতে পারছি না। এটা আমাদের আত্মার অবয় নয় ? কাদের পাশার গুটি আমরা ? আর কতদিন এভাবে চলবে ? নাকি আমরা নিজেরাই ন্যায় অন্যায়ের বিচারবোধ হারিয়ে ফেলেছি ? এ প্রশ্নগুলোর সামনে দাঁড়ালে নিজেকে বড় অসহায় মনে হয়। এ দেশের মানুষ হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস আর হয়না।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



"ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস"

একটা সময় ছিল, যখন বাংলাদেশ ক্রিকেটে "কোচ" শব্দটা মানেই ছিল ঝড়!

রাসেল ডোমিঙ্গো, হাথুরুসিংহে-
Phil Simmons (2024–present)
Chandika Hathurusingha (2014–2017, 2023–2024)
Russell Domingo (2019–2022)
Steve Rhodes... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×