somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আর কালো চশমা নয়, পরিস্কার চোখে দেখুন!

০৬ ই নভেম্বর, ২০০৬ ভোর ৫:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যে কোন হত্যা, যে কোন মানুষের জীবন ছিনিয়ে নেয়া রাজনৈতিক দল মত নির্বিশেষে অমার্জনীয় অপরাধ। এ অপরাধে অপরাধী আওয়ামী, বিএনপি, জামাত সহ আমাদের দেশের প্রতিটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল। কেউ যদি চোখে কোন রাজনৈতিক চশমা পরে সে দলের পদলেহনে বিভোর না হয়ে থাকেন, তার চোখে তা পরিস্কার ভাবেই পড়ার কথা। কিন্তু আমাদের অনেকের চোখেই তা পড়ে না। আমরা চোখে কালো চশমা পড়ে নিজ দলভুক্ত কুকুরের মতো আমাদের নেতাদের পদলেহন করতে থাকি, নিজ দলের লোকেদের পৈশাচিক হত্যাকান্ড গুলো এড়িয়ে যাই, প্রয়োজনে নিজের হাতও রঞ্জিত করতে দ্বিধা বোধ করি না। অন্যরা আমাদের মতো হলে চশমাটি খুলে নেই, মানবিক ও সামাজিক মুল্যবোধের অতন্দ্র প্রহরী সেজে সত্য মিথ্যা মিলিয়ে সে দলেও মুন্ডোৎপাতনে মহাশক্তিতে এগিয়ে যাই।

ভাল কখা। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিটি মানুষের নৈতিক দ্বায়িত্ব। কিন্তু চোখে ঠুলি পড়ে নয়। এতে আরো কিছু ঠুলিধারী লোকের সমর্থন পেলেও তা নিতান্তই অল্প সময়ের জন্যে। এ সমর্থনের মাঝে স্বার্থপরতা ও স্বার্থোদ্ধারের লুকানো কীটের ঠাসা বুনোন, এতে কোন সত্য, সমাজবিন্যাসী মুল্যবোধ বা দেশ ও দশের কোন মঙ্গল নিহিত নেই।

তাই দলমতনির্বিশেষে সমস্ত ঠুলিধারীদের কাছে আমার আকুল আবেদন, আপনাদের ঠুলি খুলুন। একবার পরিস্কার চোখে দেখুন, এই ঠুলির কল্যানে কতটুকু অধ:পাতে আমাদের এই দেশ। ঠুলি খুললেই দেখতে পাবেন, কি এক চরম ধ্বংসের মুখোমুখি আমরা এসে দাঁড়িয়েছি। একবার খুললেই টের পাবেন, আপনার নিজের ভেতরের সৎ মুল্যবোধগুলো নতুন করে সক্রিয় হতে শুরু করেছে। আপনার নিজের ভেতরেই তখন মুক্তির জোয়ার বইবে। আরো কিছু সৎ মননের পাশাপাশি নিজেকে পেয়ে আপনার আত্মশক্তি তখন শুভকর্মের তুঙ্গে। এ চুড়ান্ত সময়ের সন্ধিক্ষনে আমরা যদি এখনো সক্রিয় না হই, তাহলে কবে, কখন?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

গানটি প্রিয় রাজীব নূর ও কবি স্বপ্নের শঙ্খচিলকে উৎসর্গ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই জুন, ২০২৬ রাত ১:০৬

আমার খুব প্রিয় একটি কবিতার সাথে ব্লগার স্বপ্নের শঙ্খচিলের কবিতা মিলিয়ে গানটি বুনেছি।
শোনার আমন্ত্রণ রইলো।
============================

এই জল ভালো লাগে;
বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে... ...বাকিটুকু পড়ুন

কদমের পাপড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৩


এ আষাঢ়ের চোখ কেমন জানি-
চৈত্রের হাওয়ায় কদম নয় যেনো
আগুন- আগুন- তবু ভেজে যাচ্ছে-
শান্তি চুক্তির গন্ধ বাতাস-বাতাসে;
আনন্দময় আষাঢ়ে কাম ভাবনায়
শুধু মাটির বুক গড়ে- গড়ে আসে
জলকাঁদার শ্রেষ্ঠ হাসি অথচ বসন্ত
কান্না... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

×