এতোটা উদোম প্রেম!
সহবতে মৈথুনে মাতাল উঠোন,
কোথায় ছিলে?
যখন বহ্নিচুড়োয় মাটি হলো সমুদ্র?
প্রশ্নবিদ্ধ সময় কি ছুয়েছ সৃন্দরী?
ছুয়েছ? যখন কেউ কেউ আকাশ ছুয়ে নেমে-
মাটিতেই উদ্ভিদ?
আমার তো মাটি থেকে মাটিতেই ঘর!
তেমাথায়, মোড়ে মোড়ে নিটোল বাগান।
তোমার পরাগ চোখের অহল্যার রং
আষাঢ়ের মেঘরঙা চুল,
আর বুকের কৈলাশে লুকোনো ময়ুর।
ঠোঁটের শরীরে সুর্যধোয়া রং
কৃষ্ণের বাঁশীর আলোড়ন সহসাই সুর।
আড়ঙেই বসন্ত বিকোয়, শুনেছ সুন্দরী!
বছরও সে আড়ঙেই সোডিয়াম দূত
আড়ঙেই লীন সবই ক্ষয়িষ্ণু সময়!
কালের আড়ঙেই সব মাটি আর মানুষ।
তোমারও আড়ঙ শেষে অন্ধকার ঘর!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




