একটি বই এর খোঁজে আছি, অনেক পুরোনো বই। নাম, কলঙ্কিনী কঙ্কাবতী। লিখেছেন ত্রৈলোক্যনাথ চক্রবর্তী। ছোটবেলায় পড়েছিলাম, হঠাৎ আবার পড়তে ইচ্ছে করছে।
খুব সম্ভবত: বাংলা ভাষায় প্রথম ফ্যন্টাসী কাহিনী। নায়ক খেতু কঙ্কাবতীকে ভালবাসে। খেতুর বাবা মা গরীব, কঙ্কাবতীরা ধনী, জমিদার কন্যা।
ভালবাসার কষ্টে খেতু অসুস্থ হয়। জ্বরের ঘোরে চাঁদের দেশে কঙ্কাবতীর খোঁজে রওয়ানা হয়। চাঁদের বুড়ি পুরো চাঁদের শরীরে বাইরে থেকে চুনকাম করে দেয়, যাতে খেতু ভেতরে ঢোকার দরজা খুঁজে না পায়। ওখানে নানা রকমের অদ্ভুত চরিত্রের সাথে খেতুর দেখা হয়, নানা ধরণের রহস্যময় ঘটনা ঘটে।
এক ব্যাঙের সাথে দেখা খেতুর। খুব মনখারাপ তার। কাউকে আধুলি ধার দিয়েছিল। কথা হয়েছে প্রতিদিন অর্ধেক করে ফেরৎ পাবে। কিন্তু এখন ব্যাঙ হিসেব করে দেখেছে, পুরো আধুলি সে আর কেনদিনই ফেরৎ পাবে না। একটা অর্ধেক তো থেকেই যাবে। সেকারণে ভীষন কান্না তার।
এ ধরণের আজগুবি অনেক কিছু। আপনারা কেউ যদি বইটি সম্পর্কে কিছু জানেন, দয়া করে জানাবেন। আমি দেশে কাউকে দিয়ে কিনিয়ে রাখবো।
কাহিনীর শেষে খেতু সুস্থ হয় ও কঙ্কাবতীর সাথে মিলন ঘটে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




