আমি শুধু সুযোগটি নিলাম, মৃত্যুর মতো নিশ্চয়তা নিয়েই নিলাম, যা মাঝে মাঝে আমাদেরকে অলোকিত করে। ছিনিয়ে নিলাম ... এবং অন্যদিকে ফিরলাম। ... বিড়বিড়িয়ে দু:খ প্রকাশ করেই ছুটলাম। মলিন ধুসর মানুষগুলোর লম্বা লাইন পেরিয়ে, পেছনের ধাক্কায় চ্যাপ্টা হয়ে জমে থাকা মানুষ। মনে হলো কোন এক অসুস্থ উন্মাদনা ঝাঁকি দিল আমাকে, এক ধরণের অনিয়ন্ত্রিত হাসি ও বন্য কান্নার দমকের মাঝামাঝি নিথর হয়ে ঝুলে হয়ে রইল আমার মুখ। আরেকবার পেছনে ফিরে তাকালাম। কিন্তু ময়রানীর শীতল, অহংকারী চেহারা প্রচন্ড ঘৃনা নিয়ে আমার দিকে ফেরানো নয়। মনে হলো বলতে চাইছে সে, 'যা, ভাগ, আমি সবই জানি। কিন্তু আমি এজন্যে না খেয়ে থাকবো না। আমি না খেয়ে থাকবো না ... (তারপর আরো কিছু গালাগালিও থাকতে পারতো)।
বাইরে এসে দৌড়ানো শুরু করলাম। প্রথম মোড়টি পার হলাম, তারপর দ্বিতীয় মোড়। ... ভয়, আনন্দ, অস্থিরতা অন্ধের মতো আমার ভেতরে খেলা করে চলল। কিছুই চোখে পড়ল না। তারপর থামলাম, কান পেতে থাকলাম, কিছু শোনা যায় কি না। ... কিছুই শুনলাম না, কোন পায়ের আওয়াজ, কোন ডাক, কিছুই না। ... আবার দৌড় দিলাম, কোন এক নেশা, অতুলনীয়, মানবিক আনন্দে পরিপূর্ন হয়ে দৌড়ালাম বাড়ীর দিকে। আমি পেয়েছি, আমার থলেতেই রয়েছে, কোন টোকেন লাগেনি, টাকাও লাগেনি। এখন পেয়েছি রুটি, একটা রু...টি।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০০৭ দুপুর ১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


