চাতালের ধারে বিবর্ন পলিথিন, আর ত্যানা মাখা বোধ।
বুনো শুয়োর চৌকী দেয় লালসা চতুর
মাংস এক টুকরো বেশী, খোসা কদুর।
কার কথা বেশী বাঁকা, কার বউ কালো
কার মেয়ে সুড়সুরিতে হাসে বেশী ভাল,
বুনো শুয়োর চৌকী দেয় লালসা সজাগ
পাতিকাকের পাতে বসে, আরো বড় ভাগ।
আকাশের রং যতো কালো,
সকাল, বিকেল মরা, রাতটাই বড় বেশী ভালো।
বুনো শুয়োর চৌকী দেয় লালসা প্রবল,
সোজা কথা, ভেজা কাঁথা, অন্ধকারে প্যাঁচই সবল।
মোহনায় বাসা বাধে চর,
শেয়ালের ঝাঁক এসে, সন্তর্পনে পা টিপে দরজার উপর
বুনো শুয়োর চৌকী দেয়, লালসারই লোল,
চামচিকাই সাথী ভাল, কানামাছিরই ঝোল।
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০০৭ সকাল ৮:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।







