আল্পনায় ছন্দবদ্ধ সময়, বাগানে ক্যাকটাস্
আর রাজার উঠোনে কবিদের পরকীয়া প্রেম,
একটু দুরে, ছন্দের কোন ঘেসে
শিল্পসম্ভারে নত রমনীর মুখ। কবরে,
অহোরাত্র পড়ে থাকা আবরণ সুখ!
একটু একটুক্ষনিক মোহন সময়
সারিবদ্ধ লেখনী রমনীয় আঁচল আর ভাঁজ।
দাউদাউ অবাক আলিঙ্গম ক্রোধ!
কার হাতে বাঁশী আজ নিরো? শুনেছো ?
শুনছো, কী সাহসে পাণিপথে পা?
বাউলেরই পথে পথে দিনান্ত সময়?
শিল্প? বিচ্ছিন্ন সমুদ্র ছুঁয়ে বিমর্ষ প্রতিদিন,
এক আজ্ঞাবহ সামগ্রী রাজার!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






