গালাগালিতে ফল পাবেন না। এতে ঘৃণার তীব্রতার মাঝেক্ষনিক আত্মতৃপ্তি পাওয়া গেলেও আত্মশক্তি কমে অনেকখানি। কিন্তু তারপরও পিশাচের গায়ে গালি লাগে না। রক্তচোষার সময় কোন পিশাচকে গালির তোয়াক্কা করতে দেখেছন কখনও? এরা রক্তের রঙ্গে আর স্বাদে বিভোর হয়ে কুদরতি সপ্নে ক্ষুরধার ভোজালী উচিয়ে আছে। এরা ভারতে শিবসেনা, পাকিস্তানে মৌলবাদী, বাংলাদেশে জামাত, রাজাকার আর বুশের আমেরিকায় কুকুকস ক্ল্যান। এরাই ইওরোপে নাজী, ইরানে খোমেনীর উত্তরসুরী আর আফগানিস্তানে তালিবান। এদের পৈচাশিক চেহারা সবখানেই সমান ভাবে বীভৎস।
গালি এদের গায়ে লাগে না। কচুপাতার উপরের জলের ফোটার মতো না ছুঁয়েই গলে পড়ে। এরা ভেজে না, এদের মন ভেজে না। লাখো মানুষের মৃত্যুতে, লাখো শিশুর কান্নায়, লাখো মায়ের আহাজরিতে ওদের মন সামন্যতমও ভেজেনি। স্বদেশের স্বাধীনতায় কালিমা লেপনেই ওদের পৈশাচিক আনন্দ।
এরা নিজেদেরকে তাদের প্রভুদের কাছে অনেক আগেই ইজারা দিয়ে দিয়েছে। এদের কাজই হচ্ছে এদের প্রভুদের জন্যে আরো শিকার খুজে বের করা। এরা সত্য সুন্দরের কথা বলে প্রারম্ভে, একেবারেই পরিকল্পনামাফিক। তারপর ধীরে ধীরে তাদের চেহারা পরিবর্তিত হতে হতে পিশাচে পরিবর্তিত হয়।
জানবেন, এদের একটা দুর্বলতা রয়েছে। এরা কখনো আপনার চোখের দিকে সরাসরি তাকাবে না। এদের আত্মার ভেতরে যে মিথ্যে, তাকে কালো সুরমার পর্দার আড়ালে ঢেকে রাখার চেষ্টায় এখনও সফল হতে পারে নি। সেখানেই এদের ভয়। বামালশুদ্ধ ধরা পড়ার ভয়, এদের ঘৃন্য চেহারা বেরিয়ে পড়ার ভয়! এরা তাই আপনার চোখের দিকে না তাকিয়ে মাটিতে চোখ রেখে দেশ ও সমাজের সর্বনাশে বদ্ধপরিকর।
গালিতে, তীরষ্কারে কোন ফলাফল পাবেন না। নিজের সরল ও সত্যসুন্দর দৃষ্টিশক্তিকে ব্যবহার করে এদের চোখের দিকে সরাসরি তাকান। দেখবেন, এরা মুহুর্তেই মিলিয়ে যাবে কবরের অন্ধকারে।
এদের চোখের দিকে সরাসরি চোখ রাখাতেই এদের ধ্বংস নিহিত
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
নতুন মসজিদের কাজ শুরু করলাম

শহীদুল ইসলাম প্রামানিক
আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ্যোগী মানুষ নিজ উদ্যোগেই মাটি কেটে দিয়েছে।
আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন
প্রিয় কন্যা আমার- ৯২

প্রিয় কন্যা আমার-
ফাজ্জা তোমার স্কুল বন্ধ। তুমি তোমার নানা বাড়ি গেছো। এবার অনেকদিন থাকবে নানা বাড়ি। নার্সারি থেকে কেজি ওয়ানে উঠলে। বেতন বেড়েছে। খরচ বেড়েছে। আমি নিশ্চিত... ...বাকিটুকু পড়ুন
হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন
গোসাইপুর ১৯৭১

জুন মাসের পড়ন্ত বিকেল, ভ্যাপসা গরমে আগন্তুক ঘেমে একাকার। গায়ে ময়লা হাফ শার্ট আর নীল ফুলপেন্ট। শার্টের রঙ কোনো এক সময় হয়তো সাদা ছিলো, ময়লা হতে হতে এখন প্রায়... ...বাকিটুকু পড়ুন
কবিতাঃ মোহমায়া

খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।
ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।
হারানো মুহুর্তরা কি সত্যিই ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।