মাঝে মাঝে অবাক লাগে। এতো বেশী প্রতিহিংসাপরায়ন আমরা! কোন ক্ষমা নেই। যে কোন কাউকে একটু অসুবিধাজনক অবস্থায় পেলেই হলো। তাকে মাটিতে শুইয়ে সমান না করে ফেলা অবধি কোন ছাড় নেই। প্রতিবাদ করবে, ক্ষমা চাইবে? এসবের কোন স্থান নেই। কোন ক্ষমা নেই। তোমাকে একবার পেয়েছি হাতের মুঠোয়, শেষ দেখা সা দেখে ছাড়ছি না। বাগে পেয়ে এভাবে ছেড়ে দেব, এত বোকা আমি নই!
এমন কারা করে? যারা জীবন সারা হেরে এসেছে, হয়তো তারাই? আমরা কি সারা জীবন পরাজিত ব্লগারের দল? জীবন কি আমাদেরকে প্রতারিত করেছে প্রতিনিয়ত? আমাদের পায়ের তলায় কি মাটি নেই? আমাদের বুকে কি অদম্য শক্তির বদলে কাপুরুষ কাপন? আমরা কি শ্বাপদের দল?
আমরা যাকে পাই, তাকেই ধরি। আমরা নিজেদের ভুল শোধরাব না, কিন্তু অন্য কেউ ভুল করে হাজার ক্ষমা চাইলেও তাকে ছাড়ব না। কৌশিক "অপর বাস্তব" বের করেছে। আমাদের বিনা অনুমতিতে আমাদের লেখা ছাপিয়েছে, তাকে কি ছেড়ে দেয়া যায়? সে ক্ষমাও চেয়েছে এই ভুলের জন্যে। ভাল একটি উদ্যোগের পরও কি তাকে ক্ষমা করা যায়? এমন কি ক্ষমা চেয়ে অভিমানে যে পোষ্ট দিয়েছে সে, সে পোষ্টকেও বোমা মেরে উড়িয়ে দিয়ে পরিতৃপ্ত আমরা। জেনারেলকেও ছাড়ব না, ব্যটা ভুল করেছে, এখন আর ক্ষমা চাইলে কি হবে? কালপুরুষকে ছাড়িনি, সুযোগ পেলে আবারও ধরবো। দু'দিন আগে ধরেছিলাম। কেমন যেন হাত ফস্কে বেরিয়ে গেল। আমরা অপেক্ষায় আছি হিংস্র শারদের মতো ওত পেতে। কেউ না কেউ ধরা দেবেই। এমন আরো অনেকে আছে, নানা মতের, নানা দলের, কাউকেই ছাড়বো না আমরা।
আমরা কাউকেই ক্ষমা করতে জানি না। অন্যায়ের ক্ষমা আমাদের কাছে নেই। যে অন্যায় করে, তাকে তার শাস্তি পেতেই হবে। খালি নিজেদেরকে অন্যায়কে ক্ষমা করি সহজেই। আর আরেকটা বিষয় নিয়ে কোন লজ্জাবোধ নেই আমাদের, খুব সহজেই রাজাকারদেরও ক্ষমা করে দিই আমরা।
আলোচিত ব্লগ
ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।