হরতাল নয়, বরফে ডুবে আছি আমরা।
০৬ ই মার্চ, ২০০৬ সকাল ১০:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাস বন্ধ, ট্রাম বন্ধ, গাড়ী বন্ধ এমনকি ট্রেনও বন্ধ। ছেলেমেয়েদের স্কুলও বন্ধ। চাকুরেরা দেরী করে আসছেন তাদের কর্মস্থলে। এসবের তো একটাই কারণ থাকতে পারে। হরতাল..., ধর্মঘট...., মিছিল। বাস পুড়বে, রিকসা পুড়বে, সেসাথে পুড়বে মানুষও।
কিন্তু এখানে অন্য কারণ। জার্মানীর দক্ষিণাংশে এবার যে তুষারপাত হয়েছে, সেকারনেই এ পরিস্থিতি। এত বেশী তুষারপাত গত কুিড় বছরের মাঝে কখনোই হয়নি। এ যেন ডুবে থাকা বরফের সমুদ্রে। এমনকি গাছপালাও এই বরফের ভার সইতে না পেরে ভেঙ্গে পড়ছে। সেজন্যে হাঁটাচলার সময়েও সাবধান হতে হচ্ছে। গাড়ী ডুবে আছে বরফে। বরফ সরিয়ে বের করার পরও রাস্তায় পিছলে যাচ্ছে চাকা। দূর্ঘটনার সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে উর্ধমুখী। অনেক বাড়ীর ছাদ পড়ছে ভেঙ্গে। ছাদের উপর দেড় মিটারে উঁচু বরফের চাপ। ফায়ার ব্রিগেট এসে সরাচ্ছে সে বরফ। কোন কোন এলাকায় জরুরী অবস্থা ঘোষনা করা হয়েছে।
তুষারপাত কমছে ধীরে ধীরে। দু'দিন পর তাপমাত্রা হিমাংকের উপরে উঠবে বলেছে আবহাওয়া দপ্তর। তখন বরফগলা জল বন্যা হয়ে ভাসাবে অনেক গ্রাম, অনেক শহর। সে বন্যা মোকাবেলা প্রস্তুতিও চলছে বেশ জোরে সোরেই।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে...
...বাকিটুকু পড়ুনআইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯

বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!
শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ...
...বাকিটুকু পড়ুন
জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক...
...বাকিটুকু পড়ুন