somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শোহাইল মতাহির চৌধুরী কে খোলা উত্তর

১৭ ই মার্চ, ২০০৬ ভোর ৪:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনার পোষ্টের জন্যে ধন্যবাদ। আমি গতসন্ধ্যায় বাইরে ছিলাম। বেশ রাতে ফিরে আপনার পোষ্টটি পেলাম ও সকালে লিখতে বসেছি। হেডিং এ আপনি কৈফিয়ৎ শব্দটি ব্যাবহার করেছেন। তা দিতে আপনি অন্তত:প েআমার কাছে বাধ্য নন।

আমি বোরখার বিরুদ্ধে কড়া কড়া মন্তব্য করেছি লিখেছেন। অবশ্যই করেছি, সামনে সুযোগ পেলে আরো করবো। আমি আমার এই দৃষ্টিভঙ্গীকে কখনোই দোষ হিসেবে দেখিনি। সুতরাং দোষ হিসেবে চোখে পড়ার কোন প্রশ্নই আসে না। আমি যে সব লেখা (প্রগতিশীল) নিয়ে সমালোচনা করেছি, সেগুলোকেও আমি দোষ হিসেবে দেখিনি। আমার কাছে লেখাগুলো সু মেধা ও শক্তির অপচয় হিসেবে মনে হয়েছে। অন্যদিকে বোরখার বিষয়টি অপচয় নয়, কারন এটা আমাদের সমসাময়িক সমাজের বিদ্যমান সমস্যা। এখানেই আপনার সাথে আমার মতপার্থক্য।

আমি নিজেও দোষ করি। অনেক সময়েই সহজ আনন্দ পেতে তা করে ফেলি। কিন্তু পরমূহুর্তেই সচেতন হবার একটা প্রয়াস থাকে আমার। অন্যের কাছ থেকে আমি তা দাবী করতে পারি না, তা জানা আছে আমার। কিন্তু একটা আশা নিজের ভেতর থেকে যায় ও তা কোন একসময় মতামত হিসেবে প্রকাশ পায়।

ইসলামে কামকেলী নিয়ে আমি লেখককে আমার বক্তব্য বলেছি। এখানে দ্বিতীয়বার লেখার কোন প্রয়োজন অনুভব করছি না। বানর নিয়ে আমি নিজেও লিখেছি। লেখার আসল উদ্দেশ্য জানা থাকলে হয়তো লিখতাম না। আমি ভেবেছি তা তীর্থকের ডাকা প্রতিযোগিতার মতোই। অতি ক্ষুদ্র, নগন্য একজন ব্যাক্তিবিশেষকে 'টাইট' করার জন্যে এ প্রতিযোগিতা। 'টাইট' শব্দটা আমি ইচ্ছে করেই লিখলাম। আমি জানি এই আন্দোলন (?) তৈরী হবার পেছনে এই ব্যক্তিবিশেষের অবদান কতখানি। আমি তাকে এতটুকু মুল্য দিতে রাজী নই। আপনারা তাকে তা দিয়েছেন ও সেখানেই আমার আপত্তি। আমি আপনাদের মেধা ও লেখনীশক্তির পাশাপাশি এই ুক্ষুদ্রতাকে একেবারেই দাঁড় করাতে পারছি না বলেই আমার এই প্রতিবাদ। আপনাদের ও নিজস্ব সুচিন্তার এই অপচয় দেখে আমার এই হতাশা।

আরেকটা কথা। ইন্টারনেটের সুযোগে একটা ভার্চুয়াল অস্তিত্ব আমরা পরস্পর পরস্পরের মুখোমুখি। তা না হয়ে আমরা যদি আমাদের সত্যিকারের অস্তিত্ব নিয়ে পরস্পরের মুখোমুখি হতাম, তাহলে যে কুরুক্ষেত্র তৈরী হতো, তা কল্পনা করে আমার এই লজ্জা।

আরো একটা বিষয়ে আপনার সাথে আমার দ্বিমত রয়েছে। কোন রোগকে সমুলে উৎপাটিত করতে হলে তার উৎপত্তিকে সবার আগে উৎপাটিত করা দরকার বলে আমি মনে করি। আধুনিক প্রাতিষ্ঠানিক চিকিৎসায় হয়তো রোগীকেই ধরা হয়। কিন্তু সব আধুনিকতাই যে প্রগতিশীলতা নয়, তা নিশ্চয়ই আপনাকে বুঝিয়ে বলতে হবে না।

আমি আপনার অনেক লেখা পড়েছি। প্রগতিশীলতা ও আত্মচেতনার সপ েআপনি যে সব লেখা লিখেছেন, সেগুলো বেশ মুল্যবান বলে মনে হয়েছে আমার কাছে। আমি সেজন্যে আপনাকে সাধুবাদ জানাই। সেখানে আপনার ও আপনাদের সাথে আমার মতপার্থক্যের বড় কোন ক্ষেত্র তৈরী হওয়ার সুযোগ দেখি না। আপনাকে আবারো ধন্যবাদ জানাচ্ছি।
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০০৬ ভোর ৪:৩৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আমার মন খারাপ, ফুল দিয়ো=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই মে, ২০২৬ দুপুর ২:৫৮



অকারণে মন ভালো না আজ
তুমি কোথায়?
এসো এক গুচ্ছ রঙ্গন নিয়ে
বাঁধো আমায় ভালোবাসার সুতায়।

অকারণে ভালো লাগে না কিছু;
তুমি কই গেলে?
রক্ত রঙ ফুল নিয়ে এসো;
উড়ো এসে মন আকাশে - প্রেমের ডানা মেলে।

কী... ...বাকিটুকু পড়ুন

সূর্যমুখী ফুলের মত দেখি তোমায় দূরে থেকে....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১২ ই মে, ২০২৬ বিকাল ৩:৫৫


সূর্যমুখী
অন্যান্য ও আঞ্চলিক নাম : রাধাপদ্ম, সুরজমুখী (হিন্দি)
সংস্কৃত নাম : আদিত্যভক্তা, সূর্যকান্তি, সূর্যকান্তিপুষ্প
Common Name : Sunflower, Common sunflower
Scientific Name : Helianthus annuus

সূর্যমুখী একটি বর্ষজীবী ফুলগাছ। সূর্যমুখীকে শুধু ফুলগাছ বলাটা... ...বাকিটুকু পড়ুন

রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে

লিখেছেন আরোগ্য, ১২ ই মে, ২০২৬ বিকাল ৫:২১

গতবছর এই মে মাসের ১৭ তারিখেই আমার চোখের প্রশান্তি, আমার কর্মের স্পৃহা, আমার জননী এই ক্ষণস্থায়ী পৃথিবী ও আমাদের কাছ থেকে মহান রব্বের ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি জমান। আব্বু... ...বাকিটুকু পড়ুন

ইচ্ছে করে

লিখেছেন বাকপ্রবাস, ১২ ই মে, ২০২৬ বিকাল ৫:৩৮

ইচ্ছে করে ডিগবাজি খাই,
তিড়িং বিড়িং লাফাই।
কুমারী দীঘির কোমল জলে
ইচ্ছে মতো ঝাপাই।

রাস্তার মোড়ে সানগ্লাস পরে
সূর্যের দিকে তাকাই,
সেকান্দর স্টোর স্প্রাইট কিনে
দুই-তিনেক ঝাঁকাই।

ঝালমুড়িতে লঙ্কা ডাবল,
চোখ কচলানো ঝাঁঝে,
ছাদের কোণে যাহাই ঘটুক,
বিকেল চারটা বাজে।

ওসবে আমার... ...বাকিটুকু পড়ুন

মায়া বড় কঠিন বিষয় !

লিখেছেন মেহবুবা, ১২ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪০


মায়া এক কঠিন বিষয় ! অনেক চেষ্টা করে জয়তুন গাছ সংগ্রহ করে ছাদে লালন পালন করেছি ক'বছর।
বেশ ঝাকড়া,সতেজ,অসংখ্য পাতায় শাখা প্রশাখা আড়াল করা কেমন আদুরে গাছ !... ...বাকিটুকু পড়ুন

×