somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

(ছোটগল্প) সমুদ্র সুখ - 6

২৩ শে মার্চ, ২০০৬ রাত ২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুভ খুব পছন্দ করতো অসি চাচাকে। বাবা মা'র শীতল, মাপা সম্পর্কের আবদ্ধতায় অসি চাচাই ছিলেন তার আসল অবলম্বন। বাবা তো থেকেও না থাকার মতোই ছিলেন। স্কুলে ভর্তি বা সেজন্যে ধরাধরি করতেন তিনি, মা বা বন্ধুদের সাথে কোনরকম ভুল বোঝাবুঝিতে শুভর সাথে কথা বলতেন, সান্তনা দিতেন তিনিই। তার প্রথম প্রেমের কাহিনী অসি চাচাই সবার আগে জেনেছেন, তারপর মা। সবরকম বিষয়েই খোলামেলা কথা হতো ওদের দু'জনের।

ব্যক্তিগত জীবনে ছিলেন অসি চাচা খুব সহজ সরল একটা মানুষ। বিভিন্ন অঙ্গনে তার অনেক আসাযাওয়া, সাফল্য থাকলেও, এসব তার সারল্যের উপর কোন প্রভাব ফেলতে পারেনি। তবে তাঁর এতোটা সোজা পথে চলার কারণে, অনেক সময় কোন কোন পরিবেশে তাঁকে বেশ অসহায় মনে হতো। বিশেষ করে মায়ের অনেক মনগড়া আক্রমণে তিনি কেমন যেনো বোবা হয়ে যেতেন, প্রতিরার কোন মতা থাকতো না তাঁর। তখন শুভর মনে হতো, এ বাড়ীর, এখানকার মানুষের সবরকম স্পর্শ থেকে দুরে থাকলেই ভালো থাকতে পারবেন তিনি।

মনে পড়ে, তার সামনেই দু'জনের ঝগড়ায় পর শুভ একা ছিল অসি চাচার সাথে তাঁর গাড়ীতে।

মা তোমাকে এতো উল্টোপাল্টা বলল, তুমি তো কিছু বললে না।
কেন ? আমিও তাকে যা বলার বলেছি। উত্তর দিলেন অসি চাচা বাইরের দিকে তাকিয়ে।
বলেছ, কিন্তু মা'ই তোমাকে বলে বেশী। আর আমি দেখেছি, অনেকবারই অন্যায়ভাবে। শুভ্র মানতে চাইল না।
তুই কি চাস্, আমিও তোর মাকে অন্যায় কিছু বলি ? তার চোখাচোখি তাকালেন অসি চাচা।
কিন্তু সেটা যে তুমি করবে না, আমি ভালো করেই জানি। শুভও তার চোখ সরালো না।
তবে আমাকে কি করতে বলিস তুই ?

শুভ কোন উত্তর দিলনা। গাড়ীর জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকলো কতোন। বাইরে মিছিল চলছে কোন এক রাজনৈতিক দলের। হরতাল ডাকেনি, তাই ভাংচুর হচ্ছে না তেমন। কিন্তু ভাংচুর হচ্ছে শুভর বুকের ভেতর। একটা অব্যক্ত ব্যাথা যেনো দলা পাকিয়ে হাতুড়ী পেটাচ্ছে বুকের প্রতিটি কোষে।

তুই তোর মা কে ভালোবাসিস শুভ ? জানলা দিয়ে সিগারেটের ছাইটা ঝাড়তে ঝাড়তে প্রশ্ন করলেন অসি চাচা।
হ্যা, বাসি। যদিও তার উপর অনেক রাগ আছে আমার।
প্রকাশ করিস সে রাগ ?
সবসময় করিনা। চুপ করে থাকি। উত্তর করলো শুভ।
কেনো করিস্ না ? সিগারেট শেষ হলো অসি চাচার।
কেনো করি না, তা তুমি নিজেও জানো অসি চাচা। কিন্তু তারপরেও মায়ের এতোটা অন্যায় কথাবার্তা অন্ততপ েতোমার সহ্য করা উচিত না।
কিন্তু কথা সবসময় সবকিছু প্রকাশ করেনা শুভ ! সাবধানে, রাস্তার মাঝের একটা গর্তকে পাশ কাটিয়ে চালাতে চালাতে বললেন অসি চাচা।
কিন্তু এতোটা মিথ্যে সবসময় মেনে নেয়া যায়না। অসহায় একটা ভাব ফুটে উঠলো শুভর চেহারায়।

অনেকন কোন কথা হলোনা দুজনের মাঝে। শহরের অনেকটা শেষ সীমানায় এসে পৌছুলো ওদের গাড়ী। দুপাশের দোকানপাটের ঘনত্ব কমে এসেছে। কয়েকটা ইতস্তত: ছড়ানো ছিটানো গাছপালা কিছুটা হলেও সবুজের অস্তিত্ব প্রকাশ করছে, কিন্তু ক'দিনের জন্যে কে জানে।
অসি চাচা নীরবতা ভেঙ্গে স্বগোক্তির মতোই বললেন,

একটা বিশ্বাসের বলে আমি এতদিনও আছি। সেটা ভাঙ্গলে আমি নিজেই হয়তো আর পারবো না। চলে যাব কোথাও।
শুভ তাকালো অসি চাচার দিকে। নিজের জন্যে কিছু করার একটা সুস্থ ইচ্ছে তো সবারই থাকা দরকার। ওনার কি সেটাও নেই ?
তাই করো অসি চাচা। একটা কিছু করো সুধুমাত্র তোমার নিজের জন্যে। একটা বিষন্ন আকুতি ভেসে আসলো শুভর কথায়।

অসি চাচা চুপ করে থাকলেন। কিন্তু সে চুপ থাকার মাঝে যে কতোটা যন্ত্রনা তাঁর বুকে হাতুড়ী হানলো, শুভ টের পেলো তা। মা গান করেন সবরকম আবেগ অনুভূতি নিয়ে। আত্মার ভেতরের ভাব শুদ্ব না হলে এরকম কি কেউ গাইতে পারে ? সেটা না হলে শুভ তো মাকে ভালোবাসতে পারতো না। কিন্তু বাইরে মা এমন কেন ? শুভর ধারণা, মায়ের ভেতরে কোথাও কোন বড় একটা কষ্ট লুকিয়ে রয়েছে, যা তিনি কাউকেই কথনো প্রকাশ করেননি। আর যদি কিছু প্রকাশ করে থাকেন, একমাত্র অসি চাচার কাছেই। অসি চাচাও সেটা জানতেন বলেই, নিজে কষ্ট পেয়েও মায়ের অনেক অন্যায়কেই প্রশ্রয় দিতেন। কিন্তু মায়ের আত্মার ভেতরে যে সৌন্দর্য ছিল, তার স্পর্শে তিনি যে কতোটা সুখী হতেন, সে ও শুভ অনুভব করেছে বহুবার। মাকেও তখন অনেক সুখী মনে হতো। মনে হয় মা ও ভালোবাসতেন অসি চাচাকে, কিন্তু সে ভালোবাসার জন্যে নিজের বাইরের খোলস ছিড়ে বেরুনোর মতা ও সাহস ছিলনা তাঁর।

সেদিন অসি চাচার সাথে অনেক বেড়ানো হয়েছিল শুভর। মাকে নিউমার্কেটে ছেড়ে দিয়েছিল তারা। মা'র কেনাকাটা করার ছিল তাঁর কোন এক বন্ধুর সাথে। জসীম চাচারও ঘনঘন আসাযাওয়া ছিল বাড়ীতে। বাবা ও মায়ের সাথে একসাথে আড্ডাও দিতে দেখেছে তাঁকে। কিন্তু অসি চাচা সে আড্ডায় থাকতেন না বললেই চলে। শুভর সাথেও তেমন এতটা আলাপ হয়নি তাঁর।
-0-0-
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

'গ্রেট লিপ ফরোয়ার্ড' আন্দোলন কেন ব্যর্থ হলো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১:১৩



মাও সে তুং-এর গৃহীত "গ্রেট লিপ ফরোয়ার্ড" (১৯৫৮-১৯৬০) আন্দোলনটি মূলত অবাস্তব লক্ষ্যমাত্রা, চরম অব্যবস্থাপনা এবং ভুল কৃষি নীতির কারণে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে পরিণত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

×