somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

(ছোটগল্প) সমুদ্র সুখ -শেষ অংশ

২৪ শে মার্চ, ২০০৬ রাত ২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অসি চাচার বাড়ীর সামনে রিঙ্া থামালো শুভ কোন এক সন্ধ্যা ঘনিয়ে আসার সামান্য আগেই। আকাশের বুকে সোদিন অসংখ্য পেজা পেজা মেঘ একটা গুমোট ভাব ছড়িয়েছে প্রকৃতিতে। বৃষ্টি শুরু হতে আর বাকী নেই তেমন। অনেকদিন এ বাড়ীতে আসেনি সে। কিন্তু বাড়ীর সামনে দাঁড়াতেই ছ্যাৎ করে উঠলো শুভর বুক। কেমন যেনো খালি খালি মনে হচ্ছে বাড়টিাকে। জানলার পর্দাগুলোকেও খুলে নেয়া হয়েছে। কলিং বেল বাজালো, কিন্তু দরজা খুলনো না কেউ। পাশের বাড়ীর জানলা খুলে এক মহিলা জানালেন, অসি চাচা এ বাড়ী বিক্রি করে দেশের বাইরে চলে গেছেন। বুকটা ভীষন ভারী হয়ে উঠলো শুভর। মনে হলো পৃথিবীর সমস্ত কষ্ট জাহাজ হয়ে নোঙ্গর ফেললো ওর বুকের ভেতরে। নিজেকে ভীষন একা ও মাথার উপর আকাশটাকে আরো বেশী নীচু মনে হলো।

বেরিয়ে অনেকন বৃষ্টিতে ভিজলো সে। কিন্তু তার ভেতরের কষ্ট কমলো না তাতে। বাড়ী ফিরলো সেদিন শুভ অনেকটা রাত করেই । মা'র আগামীকাল সন্ধ্যায় গানের প্রোগ্রাম আছে। হয়তো কোথাও রিহার্সেল নিয়ে ব্যাস্ত। কিন্তু ড্রয়িং রুমের বাতি জ্বলতে দেখতে পেলো সে। শুভ ভেতরে ঢুকলো। বাবা বসে আছেন জসীম চাচাকে নিয়ে সোফায় টেলিভিসনের সামনে, মা সেলাই নিয়ে ব্যাস্ত। হয়তো আগামীকাল সন্ধ্যায় গানের প্রোগ্রামের জন্যে।

বাবা ও জসীম চাচা কাকে নিয়ে কথা বলছিলেন, শুভ সহজেই বুঝতে পারলো। বাবা হেসে উঠলেন জসীম চাচার করা কোন এক তীর্যক মন্তব্যে।

দম বন্ধ আসলো শুভর। ওখানে আর থাকতে চাইলো না। কিন্তু যাবার আগে মায়ের মুখের দিকে একপলক তাকাতে পারলো। কিন্তু সে মুখে কষ্টের এক ফোঁটা চিহ্নও দেখতে পেলোনা।

পরদিন সন্ধ্যায় শুভ একা তার ঘরে। আবছা অন্ধকার হয়ে এলেও বাতি জালানো হয়নি তখনো। শাহিদা এসে ঢুকলেন। শুভ মায়ের মুখের দিকে তাকালো।

মা, তোমার গানের প্রোগ্রাম ছিলনা আজ ?

শাহিদা কোন উত্তর দিলেন না। একটা বিষন্ন হাসি উঁকি দিল তাঁর ঠোঁটের কোনায়। খাটে রাখা হারমোনিয়ামটায় হাত বোলালেন একবার। তারপর কোলের কাছে টেনে বসলেন সেটাকে। গুনগুন করে গাইলেন,
'চিরসখা হে, ছেড়োনা মোরে ছেড়োনা'। কিন্তু কয়েকটি কলি গাওয়ার পরই গান থামিয়ে শুভর চোখের দিকে তাকালেন। সে দৃষ্টিতে এতোটা কষ্ট ছিলো যে, শুভ এগিয়ে গিয়ে জড়িয়ে ধরলো মা কে। কিন্তু সমুদ্রকে বুক থেকে মুক্তি দেয়ার বাসনা তার তাতেও কমলো না।

বাইরে জুতোর শব্দ ও কথা ও হাসি শোনা গেলো। বাবা ফিরছেন জসীম চাচাকে নিয়ে তাঁর সান্ধ্যকালীন আড্ডার জন্যে।
-0-0-

প্রাকৃতিক উদারতা কোন এক শান্তির ছোঁয়াচে নিবিড় করে শুভর আজন্ম অস্তিত্ব। বুকের ভেতরের সমুদ্রকে নিজের চারপাশে দেখতে পেয়ে কোন এক উত্তাপে যেনো গলতে থাকে জমাট বাঁধা কষ্টগুলো। প্রাণ ভরে নি:শ্বাস নিলো একবার। অনেক বন্দর ঘুরে আসা অসি চাচার চিঠিটা গুছিয়ে রাখলো ড্রয়ারে। মা কে লেখার জন্যে টেনে নিলো প্যাডটি হাতের কাছে।
-0-0-
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×