সবুজ সরাইখানা পেরিয়ে সামান্যই দূরে
কথকথার বাঁধন থেকে মুক্ত শরীর,
তারপরেই আরাধ্য সময়ের সন্ধান।
লাল নীল মায়াগুলো জড়িয়েই থাকুক
প্রেয়সীর সুঠাম শরীরে।
কোথায় সমুদ্র সুর, কোথাইবা প্রেম ?
আর অহরহ বিজলী শরীর শীৎকার ?
মহালয়ার বুক থেকে নি:শ্চিহ্ন একটি একটি তারা ,
একাকী বালিকার দৃষ্টির স্ফটিক জল!
কাগজ তো নির্বিষ বিবমিসা মন!
আর সময়ের আড়াল থেকে খুড়ে নেয়া
নিদারুন সময়।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



