somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্মই কি মানবতার সঠিক পথ?

০৬ ই এপ্রিল, ২০০৬ সকাল ৯:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঈশ্বরচিন্তা কোন কোন মানুষকে শান্তি দেয়। এমন কেউ একজনকে চিন্তা করে নিতে মন্দ কি, সে বিপদে আপদে আমাদের কথা শুনবে, আমাদের সমস্যা-যন্ত্রণায় সহমর্মী হয়ে আমাদের পথ দেখাবে। সেজন্যে আমি কারো বিশ্বাসে আঘাত দেয়া ও তার বিশ্বাস থেকে তাকে ঠেলে সরানোর প্রয়াসী হইনা কখনোই। ধর্মবিশ্বাস যদি শধুমাত্র মানবমঙ্গলের জন্যেই হতো, তাহলে আমার মনে সে বিশ্বাসের সত্যমিথ্যা প্রমাণেরও প্রশ্নও জাগতো না। আমার চিন্তায় যেকোন বিশ্বাস একজন মানুষের একান্ত ব্যাক্তিগত স্বাধীনতার একটি অঙ্গ। যতন সে বিশ্বাস অন্যের কোন ক্ষতির কারণ না হচ্ছে, ততক্ষন সেখানে হাত দেবার অধিকার কারোরই নেই। কেউ যদি ভাবে আকাশের চাঁদই ঈশ্বর, আমার তাতে কোনই আপত্তি থাকবে না। আমার আপত্তি থাকবে সেখানেই, যখন আমাকেও তা বিশ্বাস করতে বলা হবে। আমার ব্যাক্তিস্বাধীনতায় হাত দেয়ার প্রতিবাদে মুখর হব।

কেউ যদি মনে করে একটি গাছের চারপাশ ঘুরে দশবার নাচলেই বৃষ্টি নামবে, তাহলে সে তা করতে পারে। আমার কোনই আপত্তি থাকবে না। তবে আমাকে নাচতে বললে আমি তা করবো না। আসলে বেশীরভাগ মানুষই সত্যসন্ধানী নয়। তারা খোঁজে একটি ধর্মীয় বিশ্বাস ও অনুভুতি। তুলনামূলকভাবে এটি একটি সহজতর পথ। এখানে একটি অন্ধ ও ভোতা বিশ্বাসকে আকড়ে ধরে সবরকম বৈজ্ঞানিক প্রশ্ন, যুক্তি ও পথকে অস্বীকার করা যায়।

তারপরেও আমার চোখ, কান বন্ধ করে নি:শ্চুপ থাকায় তেমন সমস্যা হতোনা, যদি ধর্ম মানবজাতির জন্যে শুধুমাত্র মঙ্গলই বয়ে নিয়ে আসতো। প্রায় প্রতিটি ধর্ম প্রতিষ্ঠার পেছনে রয়েছে রক্তয়ী যুদ্ধ, সাধারন মানুষের উপর অবর্ননীয় অত্যাচার। সে যুদ্ধ এখনও চলছে। এমনকি অতি উন্নত দেশের অতি সভ্য মানুয়েরাও সে যুদ্ধে অস্ত্র হাতে খুনী হতে দ্বিধা বোধ করেনা। প্রতিদিন পত্রিকা-টেলিভিশনে মানব জাতির এই বিপর্ষয়ের সংবাদ পড়ে মুহুর্তেও ভাবার অবকাশ ঘটে না যে পৃথিবীটা একজন ভালো, সৎ ও দয়ালু ঈশ্বরের হাতে পরিচালিত। ঈশ্বর নিজে এই হানাহানি, হিংসা, অত্যাচার কিভাবে সহ্য করেন তা জানার ক্ষমতা আমার নেই। আর যখন দেখি ঈশ্বরেরই অনুসারীরা ধর্মের নামে সারা পৃথিবীতে হানাহানি ও হত্যাজজ্ঞে মত্ত, তখন ঈশ্বরের প্রতি আমার বিশ্বাস ও ভালোবাসা কি করে অটুট রাখবো তার কোন উত্তর আমার জানা নেই। খ্রীষ্টান বা মুসলিমদের ইতিহাস শুধুমাত্র ধর্ম ও মানবতার ইতিহাস নয়। প্রত্যেকেই যে যার ঈশ্বরকে যে ভাবে খুশী তৈরী করে নিজেদের কাজেই লাগিয়েছে।

বিশ্বাস কোন বিজ্ঞান মানে না। বিশ্বাস কোন একটি পথকে শুধুমাত্র অন্ধভাবে অনুসরণ করতে বলে। কারণ আমাদের আগের মানুষরাও সেই পথটিই দেখিয়েছেন। যে ঈশ্বর শুধুমাত্র এই অন্ধবিশ্বাসের জোরেই মানুষের মস্তিষ্কে বিরাজমান, ও তার কারনে মানবতার যে ক্ষতি, আমরা আজ সেই ক্ষতিরই মুখোমুখি।

তারপরেও ধর্মের প্রতি মানুষের দূর্বলতা থাকবেই। এতটাই প্রকট সে দূর্বলতা যে, এজন্যে তারা তাদের সুস্থ মাথার চিন্তা ও বিজ্ঞানকেও জলান্জলী দিতে তৈরী। আমার কাছে তার একটাই কারণ। পৃথিবীটাকে আমরা যেমন ভাবে দেখতে ও পেতে চাই, তা সেরকম নয়।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারি পরোয়ানা: ইতিহাসের প্রতি অবমাননা।

লিখেছেন রাবব১৯৭১, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৪৩

বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারি পরোয়ানা: ইতিহাসের প্রতি অবমাননা।
=======================================
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যাঁরা অমর হয়ে আছেন, তাঁদের অন্যতম হলেন তোফায়েল আহমেদ। উনসত্তরের গণঅভ্যুত্থান থেকে শুরু করে মহান... ...বাকিটুকু পড়ুন

নিজের দোষ দেখা যায় না, পরের দোষ গুনে সারা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই মে, ২০২৬ রাত ২:১০


ভারতের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন নিয়ে বাংলাদেশে যে পরিমাণ চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, তা দেখে অবাক না হয়ে উপায় নেই। সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যায় অদ্ভুত সব তত্ত্ব। ফেইসবুক... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির জয়: সব কিছু ভেঙে পড়ে

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই মে, ২০২৬ দুপুর ২:২৮


"তোমরা যেখানে সাধ চলে যাও - আমি এই বাংলার পারে
র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিব খয়েরি ডানা শালিখের..."

জীবনানন্দ দাশ ''রূপসী বাংলা'র কবিতাগুলো বরিশালে তাঁর পৈতৃক বাড়িতে বসে লিখেছিলেন। জীবনানন্দের... ...বাকিটুকু পড়ুন

আপার কারণে দিদি হেরেছন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৩:০৩




আপা এপারের হিন্দুদেরকে স্নেহ করতেন তাতে ওপারের হিন্দু খুশী ছিল। আপা ভারতে বেড়াতে গেলে মোদীর আতিথ্যে আপা খুশী। কিন্তু আপার আতিথ্যে দিদি কোন অবদান রাখলেন না। তাতে হিন্দু... ...বাকিটুকু পড়ুন

×